পথ চেয়ে বসে আছি।
ঠিকই একদিন তুমি আসবে, উত্তর
দিক হতে।
আমি তখনো চোখ বিছিয়ে রাখব
তোমার সেই পথে।
পথ চেয়ে বসে আছি।
তুমি ভিজে একাকার। সেদিন
বৃষ্টি হবে খুব।
তোমায় ভিজতে দেখে আমি
কান্নায় দেব ডুব।
পথ চেয়ে বসে আছি।
সেদিন এদিনে তফাৎ সময়ের,
একই তো মানুষ।
জীবনের পথে ভালবাসা কখনো
হয়ে যায় ফানুস।
পথ চেয়ে বসে আছি।
আসবে তুমি, আমি ঠিক জানি।
সেদিন ভর দুপুর।
স্মৃতিময় প্রেমে এখনো রেখেছি
তোমার দেয়া নূপুর।