তখন কি বর্ষা থাকবে?
আমাদের নদীটা কি তখন
পূর্ণযৌবনা থাকবে?
তুমি ফিরে এসে যদি বলো, এসে গেছি আমি;
আমি বলব, আহা! এখন যেন বর্ষাকাল হয়!
এই ভরাট নদীর বুকে আমি নৌকা
হয়ে থাকবো আজ হতে।
মাঝি হয়ে থাকো তুমি নৌকায়,
ভাসবো নদীর স্রোতে।
তোমার অপেক্ষার এ জীবন আমি
নদী দেখে দেখে কাটাবো।
ঢেউয়ের ভাঁজে ভাঁজে তোমায়
ফিরে আসার গান শোনাব।