Poetry

কিছু বলতে হবে না, আমি জানি

October 4, 2026

16 views

কিছু বলতে হবে না, আমি জানি।
এখন তোমার একটা গল্প শুনতে হবে।
গল্পের মাঝপথে চোখ মুছবে, সেও জানি।

থাক, সত্যি বলছি আমাকে কিছু বলতে হবে না।
আমি আগাম বলতে পারব, গল্পটা কি হবে।
গল্পে একটা অপ্রাপ্তির ঘটনা থাকবে।
আমি সত্যিই জানি, তুমি কখনো সত্যটা কবে না।

তোমাকে তো বলিনি, আমি আগাম বলতে পারব। 
আজ তুমি আমার পছন্দের রং এর জামা পরে আসবে।
আজকের গল্পটা হবে নতুন ধাঁচের। শুনতে শুনতে
আমাকে একবার দুঃখী চেহারা করে থাকতে হবে।
গল্প বলার সময় তোমার কন্ঠের কষ্ট তোমার চোখ
ছোঁয়না। তবু আমি ভাংগা কণ্ঠে তোমাকে বলব,
একা একাই তুমি সব কষ্টগুলো বয়ে বেড়াবে?
তখন আশ্বস্তিতে তোমার শীতল হাতে আমাকে ছুঁবে।
খুব ভাল হয়, আর যেন তুমি না আসো।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login