Poetry

প্রেমী

October 5, 2026

93 views

প্রেমী

এস.এ

আমি প্রেমী

আমার আপন সত্তায় তোমায় ধারণ করি!

তোমার প্রেমের তৃষ্ণার্ত আমি,

জল হয়ে খুঁজবে আমায়, সে আশায়।

নিজ ধনের খবর রাখিনি।

সৃষ্টির মাঝে—ধন আমি খুঁজিয়াছি।

আমি প্রেমী

আমি প্রেম বিলিয়েছি-

প্রকৃতিতে তোমার প্রেম অনুভবি করি,

এক বিন্দু জল হয়েও সাগরের রূপ ধরি !

তোমার আলোর প্রদীপ হয়ে

সৃষ্টির ক্ষত পূরণ করি।

ঐ প্রদীপে, জগৎ কে আলোকিত করি -

যা হারাই তা ভিন্ন রুপে পাবো আশা রাখি।

আমি প্রেমী

তোমাকে পাবার অনেক পথের মাঝে—

প্রেম কে আমি, বেছে নিয়েছি।

(জা. রুমি বানী অনুপ্রাণিত )

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Borhan Mahmud 1 month ago

    দারুণ হয়েছে ভাই। শুভেচ্ছা রইল।