আমি জানি, সুখকে একদিন খুব কাছে থেকে পাব!
কিন্তু এখন পেলে—মাথার এই অভিমানী চুলগুলো কি এত সহজে পাকার বাহানা পেত?
এখন পেলে হয়তো রাত ঘনিয়ে আসতেই দুচোখে চট করে তন্দ্রা নামতো,নক্ষত্র গুনে নির্ঘুম রাত জাগার এই গভীর বিলাসিতাটুকু আর হতো না!
এখন পেলে হয়তো কৈশোরের প্রতিটি স্বাদ গাঢ় করে বুকজুড়ে জড়িয়ে নিতাম;কেউ কিছু বললে অপমান কিংবা বুকের ভেতর কষ্ট চেপে রাখার এই মৌন অভ্যাসটুকু আর গড়া হতো না।
অথচ যেদিন থেকে আমার আঙুল ছুঁয়ে সুখ নিখোঁজ হলো, ঠিক সেদিন থেকেই দূর অজানায় হারিয়ে গেল আমারই ভেতরে বেঁচে থাকা নিষ্পাপ ছেলেবেলাটি...।