Poetry

অঘোষ নিবেদন

October 7, 2026

14 views

ভাদ্রের লেলিহান সূর্য ছুটছে মাথার পিছে পিছে
গলিত মগজের অপেক্ষায় তপ্ত পিচঢালা পথ,
আশ্রয়ে ব্যর্থ পাঁচ খণ্ড শাদা মেঘের নৈশব্দিক দহন! 
ঈশ্বরের কৃপা ভেবে সদ্য অঙ্কুরিত ভ্রূণের নিবেদন-

ছায়া দাও, জল দাও প্রভু,
দ্যাশে বিছিয়ে দাও দয়ার দর্শন।
তরুর গোঁড়ায় বসে একঝাঁক শোষকের মানবেতর জীবন!
ওঁরা কি জানে- ওদের সকলের-ই আষাঢ় প্রয়োজন?

#হাবিব_রহমান #কবিতা

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+30 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login