Poetry

দেখাও তোমায়

October 9, 2026

41 views

এইযে আসমান? এই যে জমিন? অবাক রূপের খেলা!
সবকিছুতে তুমি আছ, তোমার দ্বৈত মেলা?
তোমায় খোঁজে উদাস পথিক, পায়না পথটা,
যেদিন দেখি, যেদিক তাকাই, তোমার আসন কোনটা!
কোন আড়ালে থকো তুমি, কোথায় পথের রেখা,
নফসের সাথে লড়াই শেষে পাবো তোমার দেখা!
তুমিই আমি, আমিই তুমি, দেখাও তোমার স্বরূপ,
আমার ভেতর তুমি থেকেও রইলে কেন চুপ!

Picked up where you left off

Comments

sayed Hossain was this story’s first reader

+20 XP

    Please login to post comment. Login

  • ভেতরের তুমি কথা বলুক।

  • sayed Hossain 5 days ago First reader

    আসমান, জমিন- সবই তার খেলা। সবখানেই তার উপস্থিতি, সবখানেই তার অস্তিত্ব। যে বোঝার, সে ঠিকই বোঝে। ভালো লিখেছেন।