গণতন্ত্রের গুদামে আগুন
মঞ্চ কাঁপে না আর,
চেয়ারম্যানের বউ আজ খাসির রেজালা রেঁধেছে।
পুলিশের পকেটে ঘুষ আর পেটে মদ,
আর ছেঁড়া পোস্টারে গাঁজাখোর নেতাদের গান।
আমরা যারা গলি থেকে উঠে আসা,
মুখে গালাগালি, হাতে কাঁচি।
তারা এখন সিঁধেলচোরের মতো ঘুরি
রাজনীতির পেছনে।
এই শহর ছিল কখনো কবিতা,
এখন নর্দমা।
খালি পেটে সংবিধান পড়ে আরামে ঘুমায়,
আর পেট মোটা নেতারা হাঁসের মাংস চিবায়
"গণতন্ত্র বাঁচাও" বলতে বলতে ঢেকুর তোলে।
বিপ্লব?
হাহা, সেই তো ফেসবুকে লেখা স্ট্যাটাস!
জুতো ছুঁড়ে মারা যায় না আজকাল।
কারণ জুতোর দাম বেড়েছে,
আর ইজ্জতের দাম কমেছে।