রাস্তার ধারে যে কৃষ্ণচূড়া গাছটা দাঁড়িয়ে আছে,
ওটা কোনো কথা বলে না।
তবু বাতাস এলে ডালগুলো কেমন যেন কেঁপে ওঠে,
ঠিক যেমন আমাদের বুকের ভেতরটা কাঁপে—
কোনো এক পুরোনো চিঠির কথা মনে পড়লে।
আমরা সারাদিন কত কাজের বাহানা করি,
কাগজে লিখে রাখি হিসাবের সংখ্যা।
কিন্তু দিনশেষে যখন রোদটা পড়ে আসে,
তখন সত্যি বলতে কী,
আমরা সবাই খুব একা।
কাউকে কিছু বলা যায় না,
বললেও সবাই ধরে নেয় ওটা একটা কবিতা মাত্র।
কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রাখলে বোঝা যায়,
কতগুলো বছর আমরা স্রেফ অভিনয় করে পার করে দিলাম।
Comments
First reader
You were first.
+0 XP
Yours is the first word this story has heard. Its writer will see it.
You also earned the First Reader honour.
-
-
সত্যিই আমরা কেবল অভিনয় করেই জীবন অতিবাহিত করছি। ভালো থাকার অভিনয় কিন্তু ভালো থাকার সৌভাগ্য আমাদের খুব কমের কপালে জোটে। আপনার লেখা ভালো লেগেছে কবি।