পাখি উড়ে এসে মগডালে,
ভাবছে,আছি বেশ উপরে।
শিকারির দুই চোখ দুই নলে,
পাখি ডানা ভেঙে নিচে পড়ে।
খবরের কাগজে লোকটার রাশিফলে লেখা -
"বাহিরে চলাফেরায় সাবধান হোন।"
বউ শুনে বলে,"অফিসে না গিয়ে বাসায় ঘুমান।"
কালঘুমের পর আর যায়নি তাকে দেখা!
পাখি আর মানুষ_দুজনেরই ভাগ্য এক।
(আমরা সবাই কোনো না কোনোভাবে মগডালে বসে ভাবছি_আছি বেশ উপরে।)