Poetry

প্রজাপতি এবং আক্ষেপ

October 14, 2026

6 views

আর কত ঝড় বয়ে গেলে
তুমি ডাকবে আমায় সেই পুরাতন নামে?
ভাঙা গোধূলির ম্লান রোদে আমি
অপেক্ষা করি নীরবে, তোমার ডাক শুনবো বলে।
তুমি চেয়েছিলে দূর্গ, শতাব্দি প্রাচীন,
ভালোবাসা হবে পাথরের প্রতিমা,
অচল, অবিচল, অজেয় সবার।
কিন্তু আমি তো চেয়েছিলাম,
প্রজাপতির পাখায় লিখবো প্রেমের চিঠি।
তোমার হাতের তালুতে এসে বসবে সেই প্রজাপতি।

আমি হতে চেয়েছিলাম
একটি বসন্ত বেলার হাওয়া,
যার ছোঁয়ায় কাঁপবে গাছের নতুন পাতা,
অথবা একটি শিশিরবিন্দু, নরম, অস্পষ্ট ক্ষণিক,
হৃদয়জুড়ে রেখে যাবো চিরস্থায়ী স্মৃতি।
তুমি চেয়েছিলে বাজ পড়া ঝড়,
আমি চেয়েছিলাম বৃষ্টির সুর।
তুমি চেয়েছিলে আকাশ ছোঁয়া মিনার,
আমি চেয়েছিলাম খোলা জানালায় আনমনা বাতাস।

হে প্রেম,
তোমার নিদারুণ চাওয়ার ভার বড়ো কঠিন!
একদিন বুঝবে হয়তো,
সময়কে থমকে দিতে পারে নিদারুণ প্রেম।
মেঘেরাও প্রেমের শোকে পাগল হয় কখনো কখনো।
এদিকে প্রজাপতি প্রতিদিন ভেজাচোখে দেখে,
ভালোবাসার নিঃশব্দ আঘাতে কতো প্রেমিক
শিমূল তুলার মতো উড়ে যায় অচেনা ঠিকানায়।



(কবিতাটি আমার লেখা নিষিদ্ধ হয়েছিল আমার বন্ধু কাব্যগ্রন্থ থেকে নেয়া)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login