Story

ক্ষুদ্র গল্প || ফ্ল্যাশ ফিকশন "মৃত ভাড়াটিয়া"

October 18, 2026

41 views

চিলেকোঠার খালি ঘরটায় বাধ্য হয়ে নতুন ভাড়াটিয়া উঠেছে। বাড়িওয়ালা উঠার সময় বলেছে, ওখানে কিছু সমস্যা আছে। সাবধানে থাকে যেন, আর পাশের বন্ধ ঘরটাতে যেন না যায়।

কিছুদিন পড়ে গভীর রাতে সেই নতুন ভাড়াটিয়ার ঘুম ভাঙ্গে ঠকঠক শব্দে। নিজের কৌতূহলের কাছে পরাজিত হয়ে দরজা খুলতেই কালো একটা হাত ওকে টান দিয়ে ভেতরে নিয়ে যায়।

ভেতরে ঢুকে দেখে ওর মতন চেহারার একজন বসে আছে।

ওর মতন দেখতে সে হেসে দিয়ে বলল, কেন যে কেউ নিষেধ করার পরেও এই ঘরে থাকতে আসে?

এটা বলে সে নিজের মুখ থেকে মুখোশ খোলার মতন চামড়া টেনে তুলে ফেলে। সারা মুখ রক্তাক্ত। চোখের কোঠর থেকে চোখ বের হয়ে আছে। ধীরেধীরে সেই রক্তাক্ত ভাব কেটে যায় আর ফুটে ওঠে আর একটা চেহারা। সেটা তার অপরিচিত। সে উঠে দাড়ায়। দু-কদম এগিয়ে ওর সামনে গিয়ে দাড়ায়। দু হাত দিয়ে গালের দুপাশে ধরে।

এরপরে বলে, আমি হলাম তোমার রুমের শেষ মৃত ভাড়াটিয়া।

কথা শেষ করে নতুন ভাড়াটিয়ার ঘাড় মটকে দেয়।

গল্পঃ মৃত ভাড়াটিয়া

Picked up where you left off

Comments

Ayesha akter Shilpi was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • Ayesha akter Shilpi 4 days ago First reader

    বাড়িওয়ালা তো ভারি দুষ্ট। জেনে শুনে এক ভাড়াটিয়াকে দিয়ে আরেক ভাড়াটিয়ার ঘাড় মটকাচ্ছে। নাকি বাড়িওয়ালা নিজেও.........!!!!!!

    • Md. Aftab Hossen 4 days ago

      থাকুক একটু রহস্য। কোন সময় পেলে ক্ষুদ্র গল্পটাকে টেনেটুনে লম্বা করে ফেলবো।