ছবি, তুমি এখন এক অচেনা সমুদ্রের ওপারে,
যেখানে আমার দীর্ঘশ্বাসেরা বাতাস হয়ে পৌঁছাতে পারে না।
তবুও আমি তোমার কথাই ভাববো,
যেমন ভাঙা সাঁকোর পাড়ে দাঁড়িয়ে পথিক নদীর স্রোত দ্যাখে।
সময় অসময়ে আমার নির্জন ঘরের চার দেয়ালে
তোমার সাথে সেই শেষ সংলাপগুলো ভেসে ওঠে।
ছবি, তুমি কি দেখতে পাচ্ছো, তোমার রেখে যাওয়া নিঃশব্দতা
কীভাবে আজ এক প্রকাণ্ড ছায়া হয়ে আমায় বেষ্টন করে আছে?
আমরা হয়তো অন্য কোনো বন্ধনে বাঁধা ছিলাম না,
কিংবা হয়তো ভালোবাসা ছিল কেবল এক আলোছায়ার খেলা।
তবু সেই বিচ্ছেদের মুহূর্তে তোমার চোখের কাজল
আর অস্ফুট উচ্চারণের শব্দগুলো আজও আমার প্রার্থনা হয়ে গেছে।
পৃথিবীর সমস্ত চেনা কোলহল থামিয়ে
আমি বারবার দেখতে চাবো তোমার সেই শেষ চাহনি।
ছবি, সময়ের মহাকালে তুমি যেখানেই বিলীন হও না কেন,
আমি কেবলি স্মৃতি হাতড়ে হাতড়ে তোমার কথাই ভেবে যাবো।