Poetry

সৃষ্টি দহনে

October 20, 2026

Original Author মোঃ সাইফুল ইসলাম

27 views

পরশে সুখের,

বাঁধ ভাঙে উচ্ছ্বাসের।

বিক্ষিপ্ত হয় শব্দেরা,

ভেঙে পড়ে বাক্যরা।

ছন্দের হয় পতন,

যতই করি যতন।

সুর যায় ছেড়ে,

যতই রাখি ধরে।

হারিয়ে খুঁজি নিজেকে,

হাতড়ে বেড়াই অন্ধকারে।

অনুভূতি ভোঁতা হয়,

শুধু সময়ের ক্ষয়,

মস্তিষ্কের অবক্ষয়!

ডানা দুটি গুটিয়ে,

সময়ের কাঁধে ভর দিয়ে,

উড়ি মাটির অনেক উপরে;

বিচ্ছন্ন প্রাণ থেকে প্রাণ,

জীব থেকে জীবন।

দুখের দহনে

ফিরে পাই নিজেকে।

স্মৃতিরা পায় প্রাণ,

অনুভূতিরা পায় জান।

মিশে যাই মাটিতে,

প্রাণ থেকে প্রাণে।

ডানা দুটি মেলে,

উড়ি মেঘের সাথে।

শব্দেরা হয় আকুল,

বাক্যরা সব ব্যাকুল।

গুছিয়ে হয় ছন্দ,

কাটে সুরের ধন্দ।

হৃদয়ের উত্তাপে

বিষণ্ণ মেঘেরা গলে,

কিরণ দেয় ছড়িয়ে,

অন্ধকার যায় সরে।

প্রাণ পায় প্রাণরে,

জীব পায় জীবনরে!

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login