পাতা ঝরা দিনে,বসন্তে তোমার সাথে পরিচয়,
গ্রীষ্মের প্রচণ্ড দাহে দুজনার উষ্ণ প্রণয়।
বর্ষায় প্লাবিত প্রেম অঝোর বারিশ ধারায়,
শরতের হাল্কা মেঘ,নীলাকাশে মিলন,পরিণয়।
হেমন্তে নবান্নের ফসলী ঘ্রাণে প্রেম প্রাণময়,
শীতের তীব্রতা আলিঙ্গন করেছে হৃদয়ে হৃদয়।
এভাবেই ছয় ঋতু ঘুরে, ফিরে আসে সময়,
তুমি আছো বলেই ,ঋতু বদলেও অটুট আমাদের প্রণয়।