Poetry

ভাঙ্গা কবর

October 27, 2026

HM Sahin

5 views

ভাঙা কবর

এইচ এম শাহিন

খালপারে নির্জনে কার যেন কবর,

একপাশ ভেঙে গেছে, রাখে নাই কেউ খবর।

হে মানব, ভেবে দেখো একটি বার—

দুনিয়ায় থাকতে কতই স্বপ্ন-আশা ছিল তার!

কত আশা পূরণ করেছে, কত মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

কোথায় তারা আজ?

কেউ খবর নেয় না তার।

কিসের এত বড়াই তোমার, কিসের অহংকার?

মরার পরে কে লইবে তোমার খবর,

রাখিয়াছো সে হিসাব?

বেঁচে থাকতে করো গঠন এমন জীবন,

মানুষের অন্তরে হয় যেন তোমার কবর।

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+20 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login