সচরাচর আমরা যে প্রবাদের সাথে খুবই পরিচিত, তা হলো 'Devil is in detail'। মূলত এই প্রবাদটি বলতে আমরা যা বুঝে থাকি, তা হয়তো আমাদের মনে হতে পারে খুবই নেগেটিভ কিছু, কিন্তু আসল ঘটনাটা একটু ভিন্ন। বিষয়টা আমরা একটা উদাহরণের মাধ্যমে ভেবে দেখতে পারি।
মনে করা সম্ভব অথবা ধরেন এইযে ছোটবেলা থেকে স্কুলে আমরা বাংলা, ইংরেজি, সমাজ, গণিত, ধর্ম, সমাজবিজ্ঞান ইত্যাদি বিভিন্ন বিষয়ের সাথে পরিচিত হই হয়ে টয়ে সেইসব বিষয় সম্পর্কে প্রাথমিক শিক্ষা অর্জন করে থাকি সেটা মূলত সম্পূর্ণ একটা কারিকুলাম, একটা সিলেবাসের মধ্যে আবদ্ধ।
কিন্তু আমরা বড় হয়ে একটা সার্টেন ডিগ্রী লাভ করে সমাজ নির্ধারিত চাকরি বাজারের লেভেল অতিক্রম বা কাছাকাছি পৌঁছাতে যা কিছু করার সেটা করি তারপরে সেখানসরকারি কিংবা বেসরকারি সেক্টরে ~ কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ উকিল হয়, কেউ ব্যবসায়ী হয়, কেউ অন্য বিভিন্ন পেশাজীবী পেশায় অন্তর্ভুক্ত হয় গৎবাঁধা একগুঁয়ে জীবন নিয়ে ব্যস্ত থাকার ভণ্ডামি বা অভস্ত্যতার ফলাফলে আনন্দের সাথে সমালোচনার রিলস দেখি।
কিন্তু আসলে মূলত ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ~ এই যে আমরা বাংলা, ইংলিশ, ধর্ম, সমাজ, বিজ্ঞান ইত্যাদি বিষয় গুলো রয়েছে এগুলো কিন্তু একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে আবদ্ধ।
একই কথার পুনরাবৃত্তির কারনটা আমাদের জানতে হবে ইতিহাস থেকে। আমাদের লজ্জাজনক ইতিহাস যেটুকুন জ্ঞান সংরক্ষণ করেছে সেটার উপর ভিত্তি করে, সেখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা খুব সহজ ব্যাপার না। সহজ হতে পারলে, আমাদের বর্তমান সমাজব্যবস্থায় বিদ্যমান প্রাতিষ্ঠানিক শিক্ষা কাঠামোর যেই ধাঁচটা সেটা বিভক্ত হতো না।
মূলত এই বিভক্তির যেই কারণে সেটা অনেকটাই রাজনৈতিক এবং একটা নির্দিষ্ট শ্রেণিবিভাজিত সমাজব্যবস্থার নির্দিষ্ট শ্রেণির সুবিধার্থেই তৈরি করা হয়েছে।
বেশিদিন আগে না, ঘটনাটার শুরু হয়েছে ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব দিয়ে। ফরাসি বিপ্লব বা ১৭৮৯ সালের যেই ঘটনা, তা মূলত একটি এলিট সোসাইটির মনোপলি তৈরি করার প্রকল্প ছিল।
বলে রাখা দরকার, পৃথিবীতে সবচেয়ে বড় যেই ব্যবসাটা আছে, তা হলো যুদ্ধ।
সে যাইহোক, এই বিপ্লবের সময় এবং তার পরবর্তীতে রথচাইল্ড, এলিট সোসাইটি, ইলোমিনাতি, ফ্রিমেনসন এর মতন — বণিক শ্রেণীর মানুষের একত্রিত হয়ে ওয়ার্কএবল হিউম্যান রিসোর্স অথবা কর্মমুখী জনগোষ্ঠী তৈরির জন্য যতটা প্রাতিষ্ঠানিক কারিকুলাম দরকার, সেটুকুই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করার কাজ করেছে যেটার মূল উদ্দেশ্যে ছিল শুধুমাত্র অবকাঠামো তৈরি এবং ইন্ডাস্ট্রিয়ালাইজ করা। যেটা একটা দৃষ্টিকোণ থেকে দেখলে কেবল তাদের স্বার্থ সম্পূর্ণ করার জন্যে উপযুক্ত।
সহজ কথা শিক্ষা ব্যবস্থা তৈরি করাই হয়েছিল শুধুমাত্র কাজ করতে পারার মতো দক্ষ মানবশক্তি তৈরি করতে তবে, তাতে অনুপস্থিত রয়ে গেছে উদ্ভাবনশীল, সৃষ্টিশীল জনশক্তি বা শিক্ষিত, স্বশিক্ষিত অথবা সুশিক্ষিত অথবা আত্মশিক্ষায় স্বশিক্ষিত দক্ষ মনস্তত্ত্ব আর মনুষ্যত্বের মানসিকতার মানবিক বিকাশের জন্যে দরকারী বিদ্যার উপস্থিতি।
তার অর্থ হচ্ছে, যেই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই যে কর্মমুখী জনগোষ্ঠী তৈরি কাঠামোর উৎপত্তি হলো সেই শিক্ষা কাঠামো আমাদেরকে ~ কি করে সৃজনশীলতাকে প্রশংসার চোখে দেখতে হয় সেই দৃষ্টিভঙ্গি জন্য যেই দৃষ্টির ভঙ্গুরতা থাকা প্রয়োজন সেটার জন্য পর্যাপ্ত জ্ঞান অথবা বিদ্যা অথবা ধারণা ধ্যান অথবা তার দর্শনটার ধরণ শিখতে শেখায়নি।
যা হয়েছে ~ সেটা হচ্ছে আমরা জাতি হিসেবে এবং শিক্ষিত, স্বশিক্ষিত অথবা সুশিক্ষিত, আত্মমর্যাদাসম্পন্ন মানুষের মতো মানুষ হওয়ার জন্য যেই শিক্ষা কাঠামোর প্রয়োজন ছিল, সেটা থেকে বঞ্চিত হয়েছি।
বঞ্চিত হওয়ার ফলে আমরা কিছুদিন আগে শুধুমাত্র তৃতীয় বিশ্বের আর এখন একই বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত এবং আমাদের থেকে প্রথম বিশ্বের বা ডেভলপড ওয়ার্ল্ডের বড় বড় কর্পোরেট কোম্পানিগুলা, যেগুলো মূলত এলিট সোসাইটি দ্বারা নিয়ন্ত্রিত এবং ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সের অসংগতি এখানেই।
এখানে আরো একটা ছোট তথ্য সংযুক্ত করি ~ পৃথিবীর সম্পূর্ণ অ্যাসেট/সম্পত্তি রয়েছে যার মূল উৎস প্রকৃতি এবং প্রাকৃতিক নানান খনিজ পদার্থ সেসব পৃথিবীর মাত্র চার শতাংশ মানুষের মালিকানাধীন। এই মালিক শ্রেণী কিছুই করেনি এ কথা সম্পূর্ণ সত্য না।
কেননা পৃথিবীর এলিট সোসাইটি যাদের কাছে মূলত ক্ষমতা কুক্ষিগত, তাদের কিছু অংশ চেষ্টা করেছে এখনো করছে পৃথিবীতে একটা যথাযথ কাঠামো তৈরির। অতীতে একসময় রাজতন্ত্র ছিল সেখান থেকে আমরা কাগজের গণতন্ত্রের গণতান্ত্রিক পদ্ধতিতে কাঠামোর উদ্ভাবন করেছি এবং সভ্যতার শীর্ষে এগিয়ে যাচ্ছি যেটার শেষ কোথায় বলা মুশকিল তবুও পৃথিবী প্রসিদ্ধ হচ্ছে। কিন্তু তবুও এতোসব উদ্যোগ গুলোর পেছনে অনেক ঘাটতি রয়েছে। দেখা অদেখা অবহেলা রয়েছে, যথার্থতার যথেষ্টটার অভাব রয়েছে ~ রয়েছে জাতি, ধর্ম, বর্ণ , ভূমি'র , ক্ষমতার মানুষ তৈরী কৃত্রিম নিরাপত্তার ব্যাবচ্ছেদ, বৈষম্য আর ভেদাভেদ।
সবাই যদি সবার হয়ে সকলের সামগ্রিক বিশ্বের কথা চিন্তা করতে জানতেন তাইলে ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতো বড় বড় হাজার সংস্থাগুলোর অথবা পৃথিবীতে এতো এতো চ্যারিটি ফাউন্ডেশন রয়েছে। বড় বড় সেলিব্রিটি ধনী যেমন বিল গেটস বা এরকম অনেকেরই আছে। এটাও একটা ট্রেন্ড হয়েছে আর সেটার ফলাফলের যেই ফসলটা, সেটারও পেছনেও আছে একটা রাজনীতি বা রাজ করার কারণ জনিত নীতি (পলেসি) । যেখানে নিজেদের ব্র্যান্ডিং করা এবং নিজেদের সেই একই নির্দিষ্ট কাঠামোর প্রচারণার আয়োজন সর্বদাই উপস্থিত।
স্বার্থের সাথে অর্থের অথবা অর্থের নৈতিকতার অর্থাৎ অর্থনৈতিক যে মূল্যবোধের সম্পর্ক মানব সভ্যতার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সেটা যদি সম্পূর্ণভাবে শুদ্ধ-সিদ্ধ না হয়, পরিপূর্ণ না হয়, তাবে পৃথিবীতে যেই ভারসাম্য অথবা ইকুইলিব্রিয়াম, সাম্যবাদের কথা আমরা শুধুমাত্র পাঠ্যপুস্তক থেকে ধারণা হিসেবে শুধুই শিখি ধারণ করতে পারতে পারার মতন বাস্তবিক পরিস্থিতির অভাব আসলেই কি বুঝতে পারি নাকি পারিনা অথিবা পারতেই হয়তো চাইনা কিংবা চাইতে চাওয়ার আগ্রহ আছে কিনা সেটা ভেবে দেখার দেখাদেখির ভাবনায় মনে করে করে ভুলে থাকি সেটা অন্য ভাবনার কটাক্ষের উপস্থিত, তাও যদি পারতাম বুঝতে।
যাইহোক, আগের আলাপে ফিরি, প্রচলিত এই পাঠ করা আর্থিক পয়সার বিদ্যার কোন অর্থের আসল অর্থ অথবা আক্ষরিক বোধগম্য পঠের চিত্রায়িত হয় না, আদৌও হয় কী?
অর্থাৎ, সঠিক এবং বেঠিক বোধ কোনটা, কোনটা রাইট, কোনটা রং, কোনটা লেফট, কোনটা রাইট ( অধিকার ), কোনটা ভালো অথবা কোনটা যে মন্দ ~ এই পার্থক্য বোঝার জন্য যেই বেসিক কমন সেন্স থেকে থাকে মানুষের মধ্যে, সেই কমন সেন্সের অনুপস্থিতির জন্য আসলে ঠিক একই পরিকল্পিত, সুচিন্তিত শিক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছে সেটার উপলব্ধির সত্যিই প্রয়োজনীয়।
কেননা, এখনো পৃথিবীতে অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে এখনো ইলেকট্রিক বাতি জ্বলে না, পৃথিবীতে এখনো হাজার হাজার শিশু না খেয়ে দিন কাটায়। এখনো পৃথিবীর অনেক প্রান্তে যুদ্ধ হচ্ছে তরতাজা প্রাণ রক্তাক্ত করছে মাটি কিন্তু বাকি পৃথিবীর মাটির মানুষগুলো দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তাদের ও তাঁদের কিছু যায় আসে না অথবা আসে যায় না।
এই ভাবনাকে তারা বলে কোলাটারাল ড্যামেজ, অন্তত একটা মানসম্মত টার্মের মাধমে আমরা বিষয়টার ভাবার্থ শব্দের উপমায় আখ্যায়িত করে ভাবের প্রবাহের পথ তৈরী করে রেখেছি কিন্তু এখনো পৃথিবীর অনেক মানুষ পাঠ্যপুস্তক পড়ার পথ পায় না।
শিক্ষিত পৃথিবীতে এখনো ভ্যাকসিনের অভাবে অনেক শিশু পরিপূর্ণভাবে বিকশিত হওয়ার সূযোগ থেকে বঞ্চিত হচ্ছে, উত্তরের প্রশ্নকর্তা উপস্থিতিতে কোথাও কেউ নেই এর অনুপস্থিতি।
বিকশিত হওয়ার জন্য যেই যথেষ্ট উদ্যোগ এবং যারা আসলে আইনের শাসন কায়েমের নীতির নির্ধারণ করছেন তাদের নির্ধারিত নিয়মে কানুন কেবলই নিজেদের অথবা পাপেট নেতাদের পৃষ্টোপশোক'দের পকেট ভরার কাজ থেকে একটু বিরতি দিয়ে যদি সামগ্রিক বিশ্বের জন্য চিন্তা করার মতো মানসিকতা থাকত, তাহলে বোধহয় কিঞ্চিৎ ভালো হতো।
দারিদ্রতা এখন আরেকটা ভিন্ন ধর্ম ~ সম্ভবত মানবতার উর্ধে কিছু।
এটুকু থেকে যেটুকু বুঝতে পারা সম্ভব, সেটা হচ্ছে, যদি আমাদের এই প্রচলিত শিক্ষা কাঠামোর দ্বারা-দিয়া- কর্তৃক অর্জিত বিদ্যায় যদি আমরা সম্পূর্ণ মানুষ হতে পারতাম, তবে আমাদের দেশের মতো একটা উন্নয়নশীল দেশে বসবাসরত জনগোষ্ঠী নির্দ্বিধায়, নিঃসঙ্কোচে, সংকোচহীনভাবে নিশ্চয়ই যেটা করতে পারতো সেটা দুর্নীতি অথবা স্বভাবের অভাবে বৈচিত্র্যময় বৈশিষ্ট্য আমাদের ব্যবহারের যেই হাবভাবের বৈষম্য চরিত্রে উপস্থিত সেটা অনুপস্থিত হতো। তাতে করে আমাদের আত্মসামাজিক প্রেক্ষাপট স্থিতিশীল হতে পারতো। এখনো সম্ভব।
নিত্য দৈনন্দিন সমস্যাগুলো সমাধান করতে পারার জন্য যেই গ্রন্থগত বিদ্যা তথা জ্ঞান আমাদেরকে শেখানো হয়, সেটা কতটুকু পর্যাপ্ত?
উদাহরণস্বরূপ বলা সম্ভব ~ একজন মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টির উপস্থিতি, সেই পুষ্টির গুণগত মান এবং তার জন্য স্থানীয় পর্যায়ে উৎপাদিত শস্যের পরিমাণ—এসব বিষয় শুধুমাত্র তাত্ত্বিক পাঠে পুরোপুরি আয়ত্ত করা সম্ভব নয়। এমনকি, একটি নির্দিষ্ট আর্থিক বছরে আমদানিকৃত ও রপ্তানিকৃত শস্য সংরক্ষণের সক্ষমতা এবং একজন মানুষের দৈনিক কায়িক সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় আমিষ, শর্করা, প্রোটিন ও ভিটামিনের সঠিক ভারসাম্য সম্পর্কে জনসচেতনতার অভাবও সাম্যের পরিপন্থী হয়ে দাঁড়ায়। আমার দেশের মানুষের শরীর কাঠামো এমন কেনো?
আর, ব্যাপারটা শুধু সাম্যের জন্য নয়, এটি একটি দেশের নাগরিকদের মৌলিক অধিকারের সাথে জড়িত। একজন প্রধানমন্ত্রীর যে সামাজিক মর্যাদার দাবিদার সেই একই দেশের একজন প্রান্তিক কৃষক, যিনি কায়িক পরিশ্রমের মাধ্যমে উৎপাদন সচল রাখেন, তাঁর প্রাপ্য সমান মর্যাদা কি আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থা আদৌ শিখতে পেরেছে?
উত্তর: না।
শেষটা শুরু এখান থেকেই ~ যতক্ষণ না আমরা আমাদের নিজেদের আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আত্মমর্যাদার জন্মাধিকার সম্পর্কে সচেতন হই, তবে আত্ম অথবা নিজের মধ্যে যেই আত্মিক বিদ্যা পৃথিবীর শুরু থেকে উপস্থিত, প্রতিটা মানুষের অস্তিত্বের কোষের ভেতরে বিদ্যমান, সেটার বহিঃপ্রকাশ এর মাধ্যমে অথবা সেটা আত্মস্থ করার বিদ্যা উৎসের চেতনার উন্মেষ ঘটানোর মাঝেই নিজেরাই নিজেদের জন্য যথেষ্ট সুন্দর জীবনযাপন করতে পারতে পারার মতো যাপিত জীবনের প্রয়োজনের, দরকারের মেটানোর যেই সম্ভাব্য জীবন প্রক্রিয়া হতেপারে সেটার ছিটেফোঁটার ধারণা অর্জন করতে পারি। সেটার উৎস আমাদের চিরায়ত বাঙালিয়ানার সংস্কৃতির রীতিনীতি।
এ কথা যথেষ্ট সত্য যে, গ্রন্থগত বিদ্যা থেকে অভিজ্ঞতা দ্বারা অর্জিত জ্ঞান বেশি। এবং তার সাথে আরও যেটা প্রয়োজন। জীবনকে দেখতে পারতে পারার জন্য দৃষ্টির সীমাহীন যেই দৃষ্টিভঙ্গির প্রয়োজন তা'- আসলে আমাদের ভেতরে।
বাইরে আমরা যা দেখি, সেটা শুধুমাত্র আমাদের দৃষ্টির ভ্রম ~ যেটার বৈজ্ঞানিক জ্ঞান পশ্চিমা দেশগুলো গবেষণা করে প্রমাণ করেছে, প্রমাণ করে সভ্যতার সমৃদ্ধ হচ্ছে প্রত্যেক মূহুর্তে আর এসব যেই বিদ্যার অর্জন করছে সেই লেভেলের জ্ঞান অর্জন করার মানসিকতা এই দেশের শিক্ষা কাঠামোতে যেমন করে অনুপস্থিত একই সাথে আমাদের সংস্কৃতির উৎকর্ষে, গানের মাঝে, জীবন ধারার নির্যাসে লালন নীতিতে হাড়িয়ে যাওয়ার পথের সহজ সরল বাঙালির সৃষ্টিশীলতার মাঝে ধর্মের অর্থ না জানেও তাঁর মর্মের প্রতি যেই বিনম্র শ্রদ্ধার বিশ্বাসের উপস্তিতির সেটাও যথেষ্ট সমৃদ্ধ ~ সমানভাবে আরো সমৃদ্ধির বৃদ্ধির পথের বাঁধা আপোষ এর আপত্তির।
এই অযাচিত আয়োজন অতিক্রম করে নিজেকে জানতে হলে আমাদের আরও বেশি করে আপনাকেই চিন্তে জানতে হয়।
জীবনের সম্পূর্ণ ধারণার জন্য যেই শিক্ষা কাঠামোর দরকার ছিল, সেটা আমাদের দেশের স্বাধীনতা পরবর্তী এবং ব্রিটিশ পিরিয়ডের পর থেকে মূলত যারা আমাদেরকে - যেই শাসকগোষ্ঠী অথবা পলিটিক্যাল পার্টি কিংবা রাষ্ট্র ব্যবস্থায় যারা দায়িত্বে ছিলেন, তারা যদি বর্জ্যগোষ্ঠীর এবং পুঁজিবাদী অর্থনীতির সাথে তালে তাল মিলানোর সঙ্গে সঙ্গে নিজেদের মানুষের কথা ভাবত, আমার দেশের সাধারণ মানুষের কথা ভাবত, তাইলে তাহলে এই দেশের মানুষের ভাগ্যের চাকা আরও গতিশীল হতো।
এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম, সেখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম—শিক্ষা ব্যবস্থার আলোচনা যেখান থেকে শুরু করেছিলাম ~ বাংলা, ইংলিশ, আরবি, সমাজ, বিজ্ঞান, ইতিহাস—এই বিষয়গুলো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বিষয় হলেও আসলে একটা সিলেবাসের অংশ। একটা নির্দিষ্ট কারিকুলাম।
এই সামান্য কথাটার যেই বিস্তারিত ডিটেইলড বর্ণনা অথবা বিবরণ বা প্রাসঙ্গিক বিশ্লেষণ আলোচ্য বিষয়ের যেটা ব্যাখ্যার সম্প্রসারণ সেটার মূল বক্তব্য হচ্ছে,
যদি আমরা কোনো একটা বিষয় সম্পর্কে What's on your mind?
ফেসবুক স্টাটাস এ জানতে চাওয়া হয় ~ সেখানে গিয়ে আমার দেশের মানুষ শুধুমাত্র এক লাইন-দুই লাইনের একটা কথা লিখে মনে করতেছে সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে খুব বেশি বিজ্ঞ হয়ে গেছি—এরকম একটা ধারণা প্রতারণা প্রায়ই নিউজ ফিডে ধর্ষণ আর বলাৎকারের খবরের সাথে দেখি ~ এই প্রতিক্রিয়াশীল সমাজব্যবস্থার প্রতিক্রিয়া, পথপ্রদর্শন এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ অর্থে অর্থের বোধের অর্থপূর্ণ জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে আত্মস্থ/আয়ত্ত করে হবে, শুধু প্রতিক্রিয়া জানিয়ে না বাস্তবিক ক্রিয়া ঘটিয়ে চলের ( ট্রেন্ড) দলের লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।
মূলত, Devil is not in detail. এটা মানুষকে, আমাদেরকে একটু চাঞ্চল্যকরভাবে উপস্থাপন করার কারণটা হচ্ছে যাতে মানুষ আগ্রহী হয়ে এই ব্যাপারে জ্ঞান অর্জন করে। কেননা মানুষের টেন্ডেন্সি বা তাড়না, আদিম তাড়না এটাই—মানুষ কৌতূহলপূর্ণ। এবং সেই কৌতূহলের জন্যই মানুষ আজকের সভ্যতার এই শীর্ষস্থানে অবস্থান করছে এগুলা করতে থাকছে আর এইসব প্রবৃত্তি গুলো এবং তার থেকে আশা প্রসৃদ্ধির যেই চলনশীল প্রক্রিয়া, সেটা থেমে নেই। সেটা চলছে।
যেটা বন্ধ হয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে প্রক্রিয়ার প্রসৃদ্ধিকরণের পদ্ধতি অথবা উপায় অথবা সেসবের জন্য দরকারী স্বদিচ্ছার।
মূলত প্রবাদটা হচ্ছে, গড ইজ ইন ডিটেইল।