কী বলছে সময়?
আমি বিস্ময় নিয়ে ভাবছি!
আসন্ন কী?
আমরা এক অমানবিক দুনিয়ার দিকে হাঁটছি
যেখানে প্রতিটি মুহূর্তে পাই ধূর্ত মানুষের দেখা!
কেমন দেখো এই আশার বাংলাদেশ?
এ যেন অনিশ্চিত বেঁচে থাকা
যার অনিবার্য পরিণতি মৃত্যু
আহা, ধূসর সময়—
সময়ে সময়ে বাড়ছে অগণিত ক্রোধ
নতজানু মানুষের বিবেক আর মূল্যবোধ!