চাঁদের আলো বনের ঘন পাতায় আটকে এক ভৌতিক জাল বুনেছে। নিচে ৯টি ছায়া, আর মাঝখানে আমাদের ট্রায়ো। বুলি এবং বাকি আটজন ক্যাডেট তাদের অর্ধচন্দ্রাকারে ঘিরে ফেলেছে। বুলির শরীর এখন ‘মিনোটর মোড’ সাত ফুট লম্বা, পেশি ফুলে শিরা বের হয়ে আছে। তার গন্টলেট থেকে লাল আভা বেরোচ্ছে।
"পতাকাটা দিয়ে দে, আলী,"
বুলি গরগর করে বলল।
"ভালোয় ভালোয় দিলে শুধু হাত-পা ভাঙব। না দিলে... হাড়ের গুঁড়া কুড়িয়ে নিয়ে যেতে হবে সার্জেন্টকে।"
বাকি ৮ জনও অস্ত্র তাক করল। ৩টি তলোয়ার, ২টি বর্শা আর ৩টি ম্যাজিক সার্কেল জ্বলছে।
ফাতিমা এক পা এগিয়ে আলী আর আয়িশার সামনে দাঁড়াল। তার তলোয়ার এখনো খাপে। গলা বরফের মতো ঠান্ডা হলেও চোখে আগুনের তেজ। সে শুধু একটি শব্দ উচ্চারণ করল
"*এটাক।*"
বুম!
আলী নিজের পায়ে অরা সঞ্চালন করে ছুটলো
‘অরা-রাশ’।
ভেজা মাটি আর পাতা ছিটকে উঠল চারদিকে। সেই ধুলার আড়ালে সে স্লাইডিং শুরু করল।
বুলি হাসল, "স্লাইড করে কী করবি? মারবি?"
সে বিশাল পা তুলল আলীকে পিষে ফেলার জন্য।
কিন্তু আলী শেষ মুহূর্তে দিক বদলে বুলির পেছনে থাকা ‘ম্যাজিশিয়ান ক্যাডেটকে হামলা করলো সে ’মানা-ব্লাস্ট” চার্জ করছিল।
বুলি যখন আলীকে হামলা করতে তেরে গেলো , আলী দুই হাতে অরা জমিয়ে সক্রিয় করল। তার মুষ্টি পাথরের মতো শক্ত হয়ে নীল আভা ছড়াতে লাগল। আলী বুলির হাটুর দিকে ‘অরা-পাঞ্চ’ এটাক করলো।
ক্র্যাক!
আলীর মোক্ষম আঘাত সরাসরি বুলির হাঁটুর পেছনের টেন্ডনে লাগল।
মিনোটর ফর্মের এটাই দুর্বল জায়গা।
"গ্রাআহ!"
বুলি এক হাঁটুতে বসে পড়ল। তার ব্যালেন্স টলমল করে উঠল।
ঠিক সেই মুহূর্তে আয়িশা আকাশের দিকে দুই হাত তুলল। তার চোখে আজ চপলতা নেই, আছে জেদ।
"তোমরা আমাকে ড্রাগন ডাকনাম দিয়েছিলে না? নাও এবার ফ্লেম অফ ভেনজেন্স!"
আয়িশার পিঠ থেকে পাঁচটি আগুনের সার্পেন্ট ড্রাগন বের হয়ে এল। লাল নয়, বরং নীল-কালো রঙের। প্রতিটা সার্পেন্ট ড্রাগন প্রায় ১০ ফুট লম্বা। সেগুলো আকাশে উঠে পাঁচ দিকে ভাগ হয়ে ৯ জন ক্যাডেটের মাঝখানে পড়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হলো।
এটি শুধু আগুন নয়, বরং একটি প্রচণ্ড শক্তিশালী শকওয়েভ। এতে সবার শরীরের ম্যাজিক ডিফেন্স ভেংগে গেলো এবং সবার শক্তি প্রায় অর্ধেক কমে গেল।
যখন ৯ জন ক্যাডেট বিভ্রান্ত, তখন ফাতিমা নড়ল। এতক্ষণ সে এক চুলও জায়গা থেকে নড়েনি। এবার সে ডান হাত তুলল। তলোয়ার খাপ থেকে মাত্র এক ইঞ্চি বের হলো। বাতাস যেন থমকে গেল।
পরবর্তী ১.৫ সেকেন্ডে যা হলো, তা অবিশ্বাস্য। ফাতিমা যেন একসাথে ৯টি জায়গায় উপস্থিত হলো। তার তলোয়ারের ডগা বিদ্যুতের মতো ৯ বার জ্বলল।
টিং! টিং! টিং!
প্রতিটা শব্দ এক একজনের শরীরের প্রেশার পয়েন্টে আঘাত করল। ফাতিমা তাদের কাটেনি, শুধু শরীরের ‘পাওয়ার সুইচ’ অফ করে দিল।
একে একে ৯ জন ক্যাডেট হাঁটু ভেঙে বসে পড়ল। প্যারালাইসিস নয়, বরং সাময়িকভাবে তাদের শরীরের জাদুর প্রবাহ বন্ধ হয়ে গেছে। ১০ মিনিট পর তারা ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তারা অসহায়।
বুলি মাটিতে পড়ে হাঁপাচ্ছে। মিনোটর ফর্ম গায়েব হয়ে গেছে তার। সে ফিসফিস করে বলল,
"তোরা... তিনজন... কীভাবে?"
আলী তলোয়ার কাঁধে রেখে হাসল।
"তোরা ৯ জন ছিলি, কিন্তু আমরা ১টা টিম ছিলাম। তোদের ৯টা মাথা আর ৯টা পরিকল্পনা। আমাদের ১টা মগজ আর ৩টা দেহ। এটাই পার্থক্য।"
আয়িশা এসে আলীর পিঠে চাপড় মারল। "দেখলি? বলেছিলাম না আমার আগুন ওদের সাহস পুড়িয়ে ছাই করবে!"
আলী কান চুলকে বলল,
"হ্যাঁ বাবা, তোর কারনেই সবাই কুপোকাত হয়েছে, আমাদের কিছু করতেই হয়নি"
ফাতিমা প্রথমবার হালকা হাসল। সে পতাকাটা উঁচিয়ে ধরল।
"চলো, এখান থেকে বেরোতে হবে। ওরা ১০ মিনিটের মধ্যে উঠে দাঁড়াবে।"
কয়েকশ গজ দূরে,
সবচেয়ে উঁচু গাছের ডালে বসে আছে এক রহস্যময় ছায়া। কালো পোশাকে মুখ ঢাকা। হাতে একটি রক্তবর্ণ ক্রিস্টাল, যাতে টিম ৭-এর লড়াইয়ের দৃশ্য ভাসছে।
ছায়াটি ফিসফিস করল, "অরা-পাঞ্চ... এখনো অপরিপক্ক।
ফ্লেম অফ ভেনজেন্স... আবেগের ওপর ভিত্তি করে।
আর নাইন-পয়েন্ট স্ট্রাইক... নিখুঁত কিন্তু মারার উদ্দেশ্য নেই।
আকর্ষণীয়!"
সে ক্রিস্টালটি চেপে ধরল।
"জুলফিকারের মালিক এখনো দুর্বল কিন্তু কার্যকর। ফায়ার ম্যাজ শক্তিশালী। আর আল-ফাতাহ... সে-ই আসল হুমকি। সে পূর্ণ শক্তি ব্যবহার না করে নিজেকে আটকে রাখছে।"
ছায়াটি উঠে দাঁড়াল। "লর্ড-১ খুশি হবেন। অন্ধকারের সময় হয়ে এসেছে।"
মুহূর্তের মধ্যে ছায়াটি অদৃশ্য হয়ে গেল। রয়ে গেল শুধু একটি পোড়া পাতা।
নিচে ট্রায়ো জানে না তাদের প্রতিটা মুভ রেকর্ড করা হয়েছে। তারা শুধু জানে আজ রাত তারা একসাথে বেঁচে গেছে।
[২৩তম পর্ব সমাপ্ত]