Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ২৫

November 21, 2026

3 views

আলীর সামনে তখন এক অদ্ভুত সার্কাস চলছে। আয়িশা একটা মোটা শাল গাছের গুঁড়ি জড়িয়ে ধরে বুকফাটা কান্না জুড়েছে 


"আম্মু! বিশ্বাস করো! আলী শুধু আমার বন্ধু! অন্য কোনো সম্পর্ক নেই! তুমি আব্বুকে বলে দিও না!


আলী ভ্রু কুঁচকে তাকাল। 

“আয়িশা কোন জগতের কথা বলছে?”


অন্যদিকে ফাতিমা চোখ বন্ধ করে শূন্যে তলোয়ার চালাচ্ছে


 শোঁ! শোঁ! "আরেকটা! আরেকটা টাইটান! তোমরা আমার টিমকে ছুঁতে পারবে না! আমি থাকতে নয়!"


দুইজন তুখোড় যোদ্ধা এখন পুরোপুরি বিভ্রমের কবলে। আর পতাকা? সেটি তো অনেক আগেই হাওয়া। আলীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বুঝে গেল, এখন দরকার ‘শক ট্রিটমেন্ট’। সে প্রথমে আয়িশার দিকে এগিয়ে গেল। আয়িশা তখনো গাছ জড়িয়ে কাঁদছে। আলী গভীর শ্বাস নিল তারপর


ঠক!


কপালে কপাল। হাড়ের সাথে হাড়ের সংঘর্ষে নারকেল ফাটার মতো শব্দ হলো।


 "ও মা গো! আমার খুলি! আমার ব্রেইন!" 


আয়িশা ছিটকে পড়ে দুই হাতে কপাল চেপে ধরল। বিভ্রমের সব দৃশ্য মুহূর্তেই উধাও। সামনে শুধু আলী, রাগে ফোঁসফোঁস করছে।


"তুই... তুই আমাকে ঢুস মারলি?" 


আয়িশা হতভম্ব।


"হ্যাঁ। মেডিক্যালি অ্যাপ্রুভড মেন্টাল ট্রিটমেন্ট। সাইড ইফেক্ট সামান্য ব্যথা।"


এবার ফাতিমার পালা। আলী পেছন থেকে তার তলোয়ার ধরা হাতটা খপ করে চেপে ধরল। ফাতিমা ইনস্টিংক্ট থেকে ঘুষি মারতে গেলে আলী মাথা নামিয়ে ডজ করল, তারপর সরাসরি ফাতিমার কপালে কপাল ঠুকল।

ঠক! 

দ্বিতীয় নারকেল ফাটল।


ফাতিমা কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর চোখ পিটপিট করে তাকাতেই সব স্বাভাবিক হয়ে গেল।


"আলী... তুমি..." 


ফাতিমা কপালে হাত দিল। সেখানে বড় একটা আলু ফুটে উঠেছে।


"তুমি কি সাইকোপ্যাথ? প্রশিক্ষণে ঢুস মারা কে শেখায় ?"


"প্রশিক্ষণে শেখায় ‘যা কাজে দেয় তাই করো’!" 


আলী হাঁপাচ্ছে। 


"তোরা দুইজন টাইটান মারছিলি! ওদিকে রাফি  পতাকা নিয়ে ভেগেছে! এখন তোদের থামাব নাকি চোর ধরব?"


আয়িশা এবার চিৎকার করে উঠল, "কী! পতাকা নেই? তুই কী করছিলি? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কমেডি শো দেখছিলি?"


আলীর মাথায় আগুন জ্বলে উঠল। "আমি কী করছিলাম? আমি ‘আম্মু বিশ্বাস করো’ আর ‘টাইটান মর’ শুনছিলাম! তোদের দুই পাগলকে সামলাব নাকি অদৃশ্য নিনজা ধরব?"


"থামো তোমরা!" ফাতিমার গলা চাবুকের মতো পড়ল। 


সে সূর্যের দিকে তাকাল। ভোর ৪টা। পরীক্ষা শেষ হবে সকাল ৭টায়। 


"ঝগড়া করলে পতাকা ফিরে আসবে না। ফোকাস করো। এটা শায়লার কাজ টিম-২২। ওরা বেশি দূর যায়নি। ওদের টিমে একজন হিলার, আরেকজন মনস্টার টেমার। মনস্টার টেমার বেশি দূর থেকে খরগোশদের কন্ট্রোল করতে পারবে না, আমি নিশ্চিত ওরা  ১ কিলোমিটারের মধ্যেই কোথাও ক্যাম্প করেছে।"


আলী হতাশ হয়ে বলল, 

 "এই ঘন জঙ্গলে ১ কিলোমিটারের মধ্যে ওদের খুঁজব কী করে? গন্ধ শুঁকে?"


ফাতিমা নিচু হয়ে মাটিতে একটি অস্পষ্ট বুটের ছাপ দেখল। সেখানে বেগুনি রঙের শুকনা কাদা লেগে আছে শায়লার জাদুর অবশিষ্টাংশ। 


"আয়িশা, "এখনই ‘ট্রেস স্পেল’ ব্যবহার করো। এই পায়ের ছাপ হাইলাইট করে। পারবে?"


আয়িশা মুখ বাঁকাল,বাতাসে একটা ম্যাজিক সার্কেল বানালো । তার চোখ উজ্জ্বল নীল আলোয় জ্বলে উঠলো। মুহূর্তেই মাটিজুড়ে বেগুনি রঙের পায়ের ছাপ দেখতে পেলো, যা দক্ষিণ-পশ্চিমে চলে গেছে।


"পেয়েছি," আয়িশা হাঁপ ছাড়ল। "কিন্তু সমস্যা আছে। আমার ট্রেসিং এর  সীমানা ৪০০ মিটার,৪০০ মিটারের পর কোনদিকে গেছে জানতে হলে আমাকে পায়ের ছাপের পিছু নিতে হবে কিন্তু আমার গতি রাফির তুলনায় অনেক কম। 


ফাতিমা আলীর দিকে তাকাল। 


"আলী, তোমার স্ট্যামিনা আমাদের মধ্যে সবচেয়ে বেশি। আমাদের মধ্যে তুমিই একমাত্র যে বিরতিহীনভাবে  ছুটতে পারবে। তুমি আয়িশাকে কোলে তুলে নাও (প্রিন্সেস ক্যারি)।আয়িশা রাস্তা দেখাবে  আমি পেছন থেকে ফলো করবো।"


আয়িশার মুখ লজ্জায় লাল হয়ে গেল। 


"কী! আমি? কোলে? অসম্ভব! লোকে কী বলবে!"


"লোকে বলবে টিম সেভেন ফেইল করেছে।" ফাতিমা ভ্রু তুলল। "সময় নেই। আলী, চলো।"


আলী এক হাতে আয়িশার হাঁটুর নিচে আর অন্য হাত পিঠে দিয়ে এক ঝটকায় তাকে কোলে তুলে নিল। 


আয়িশা আঁতকে উঠে চেঁচাল, "নামা আমাকে! আমি হাঁটতে পারি!"


"সময় নেই আয়িশা। কপাল শক্ত করো, ঝাঁকি লাগবে।" আলী পায়ে শক্তি সঞ্চয় করল।

বুম!

আলী ছুটতে শুরু করল। বাতাস চিরে সে তীরের মতো এগোচ্ছে। আয়িশা চোখ বন্ধ করে আলীর কলার খামচে ধরে আছে।


 "আস্তে! আস্তে! আমার চুল এলোমেলো হয়ে যাচ্ছে!"


"চুল নয়, পতাকা ফেরাতে হবে!" আলী চেঁচাল।


পেছনে ফাতিমা ছায়ার মতো তাদের গতি ম্যাচ করে ছুটছে।


বনের নিস্তব্ধতা ভেঙে তিনটি ছায়া তীরের মতো ছুটছে বেগুনি ট্রেইলের দিকে। সামনে টিম-২২, পেছনে নামতে থাকা সন্ধ্যা, আর হাতে মাত্র ৩ ঘণ্টা। পতাকা ফিরবেই, নয়তো টিম সেভেনের গল্প আজ এখানেই শেষ।


[২৫তম পর্ব সমাপ্ত]

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login