Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ২৮

November 21, 2026

16 views

ক্লাসরুমের আবহাওয়া আজ উৎসবের চেয়েও বেশি থমথমে। অধ্যাপিকা সুরাইয়া বড় একটি স্ক্রিনে এবারের আমন্ত্রিত অতিথিদের তালিকা দেখাচ্ছেন।

তালিকার শীর্ষে জেনারেল জুনাইদ,

তার নিচে ব্রিগেডিয়ার মাহমুদ, 

এবং সবার নিচে জ্বলজ্বল করছে সেই সাতটি নাম সেভেন পিলার্স।


"শোনো ক্যাডেটরা," অধ্যাপিকা গম্ভীর কণ্ঠে বললেন, "এই ফাইনাল কম্পিটিশন কেবল তোমাদের এক বছরের পরিশ্রমের পরীক্ষা নয়। এটি তোমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার দিন।


যদি কেউ সেভেন পিলারের কোনো সদস্যের নজরে আসতে পারো, তবে তার সরাসরি শিষ্য হওয়ার দরজা খুলে যাবে।

এমন সুযোগ সারাজীবনে  একবার আসে।"


পুরো ক্লাসে এক মুহূর্তের নিস্তব্ধতা। সবার চোখে এখন স্বপ্ন আর শঙ্কা। জায়েদ তার বড় ভাইয়ের মতো 'গতির স্তম্ভে' বসার জন্য ছটফট করছে, ওমর তার বাবার অসীম শক্তির উত্তরাধিকারী হতে চাইছে।


ক্লাস শেষে তিন বন্ধু বারান্দার এক কোণে এসে দাঁড়াল।


ফাতিমা বরাবরই শান্ত। সে জানে তার ভবিষ্যৎ নির্ধারিত। জেনারেল নিজেই তাকে প্রশিক্ষণ দেবেন, কারণ সে ওই রক্তের শেষ উত্তরাধিকারী। কিন্তু ফাতিমার চোখে আনন্দ নেই, আছে এক বিশাল দায়িত্বের ভার। সে জানে, তাকে কেবল শ্রেষ্ঠ হলে চলবে না, তাকে অপরাজেয় হতে হবে।


আয়িশা  নখ কামড়াচ্ছে। "আলী, আমার বড় বোন যদি জাজদের আসনে থাকে, আমি তো হাতই চালাতে পারব না। সে খিলাফতের শ্রেষ্ঠ জাদুকর। আমি যত 3rd Tiar Magic করলেও তার মন ভরবে না। 


আর আলী? সে কেবল শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আলী গত কয়েক মাসে অরা, মানা, গতি আর ডিফেন্স সবই শিখেছে। কিন্তু সে কোনো একটিতে শ্রেষ্ঠ নয়। 


সে তলোয়ারে ফাতিমার মতো নিখুঁত নয়, জাদুতে আয়িশার মতো বিধ্বংসী নয়, আর গতিতে জায়েদের মতো তীব্র নয়। সে যেন এক 'জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান'।

যে কোনো প্রতিযোগিতায় নামলে সে হয়তো ভালো করবে, কিন্তু সেভেন পিলারের নজরে পড়ার মতো ‘এক্স-ফ্যাক্টর’ তার মধ্যে নেই।


ফাতিমা হয়তো আলীর নিরবতা বুঝতে পেরেছে 


"আলী," ফাতিমা হঠাৎ আলীর দিকে ফিরে তাকাল। 


"তুমি যদি আলাদাভাবে একক প্রতিযোগিতায় নামো, তবে ভিড়ের মাঝে হারিয়ে যাবে। কিন্তু একাডেমিতে একটা বিশেষ বিভাগ আছে 

'টিম ব্যাটেল'। 

সেখানে তিনজনের একটি দল হয়ে লড়াই করতে হয়।"


আলী অবাক হয়ে তাকাল। ফাতিমা বলে চলল, "সেখানে তোমার সব স্কিল একসাথে কাজে লাগবে। তোমার ডিফেন্স আমাদের বাঁচাবে, তোমার গতি আমাদের সাপোর্ট দেবে, আর তোমার অরা আমাদের শক্তির উৎস হবে। 

তুমি সেখানেই সেরা পারফরম্যান্স দিতে পারবে।"


আয়িশা হঠাৎ আলীর এক হাত জাপটে ধরল। "আমিও তোমাদের টিমে থাকব! ওই একা একা জাদুকরদের সাথে মারামারি করে বোনকে ইমপ্রেস করার চেয়ে তোমাদের সাথে থেকে সবাইকে ধুলো চাখানো অনেক বেশি মজার হবে। আর তা ছাড়া, তোরা দুজনে মিলে সব স্পটলাইট নিয়ে নিবি আর আমি তাকিয়ে দেখব? তা হতে পারে না!"


আলী একটু হেসে বলল, "আয়িশা, তুমি কি তোমার বোনকে  ভয় পাচ্ছ বলে আমাদের সাথে আসছ?"


"চুপ করো একদম!" আয়িশা গাল ফুলিয়ে অন্য দিকে তাকাল। কিন্তু তার চোখ বলছে, সে তার বন্ধুদের ছেড়ে এই কঠিন সময়ে কোথাও যেতে চায় না।



পরের দিন থেকেই শুরু হলো তাদের পাগলাটে প্রস্তুতি। তারা ঠিক করল তারা এমন সব 'কম্বিনেশন মুভ' তৈরি করবে যা আগে কেউ দেখেনি।


আলী এখন আর আলাদাভাবে প্র্যাকটিস করছে না। সে শিখছে কীভাবে ফাতিমার তলোয়ারের মুভমেন্ট এর সাথে নিজের শীল্ডকে  সিঙ্ক্রোনাইজ করতে হয়। আয়িশার আগুনের মানা রিচার্জ এর সময় তাকে কিভাবে কভার দেওয়া যায়। 


সার্জেন্ট হাসান দূর থেকে তাদের এই প্রস্তুতি দেখছেন। তাঁর মুখে এক রহস্যময় হাসি। তিনি মনে মনে বললেন,


 "আলী হয়তো কোনো একটা বিষয়ে মাস্টার নয়, কিন্তু সে যখন বন্ধুদের সাথে যুক্ত হয়, সে তখন পুরো টিমের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। এটাই হয়তো জুলফিকারের প্রকৃত রহস্য ঐক্য।"


আকাশে মেঘ জমছে। খিলাফতের ইতিহাসে এক অনন্য প্রতিযোগিতার পর্দা উঠতে আর মাত্র কয়েক দিন বাকি। 


১০টি ডিভাইন র‍্যাংক হাতিয়ারের মালিকরা সেদিন উপস্থিত থাকবেন।


 আলী কি পারবে এই ‘মাস্টার অফ নান’ তকমা মুছে ফেলে নিজেকে শ্রেষ্ঠদের কাতারে তুলে আনতে?

[২৮তম পর্ব সমাপ্ত]

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+40 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login