Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৬২

November 23, 2026

16 views

ক্যাপ্টেন সাজিদ মাঠের মাঝখানে তিনটি কালো রঙের ধাতব ভেস্ট নিয়ে দাঁড়িয়ে আছেন। এগুলো সাধারণ জ্যাকেট নয়; এগুলোর গায়ে অদ্ভুত কিছু নকশা খোদাই করা যা থেকে একটা ধীরগতির চুম্বকীয় গুঞ্জন শোনা যাচ্ছে। আলী, আয়িশা আর ফাতিমা ধুঁকতে ধুঁকতে লাইনে দাঁড়াল।


ক্যাপ্টেন সাজিদ: (ভেস্টগুলোর দিকে ইশারা করে) এগুলোকে বলা হয় ‘নূর আকর্ষী লৌহ ভেস্ট’। এগুলোর বিশেষত্ব হলো এগুলো পরিধানকারী শরীরের চারপাশের নূর শুষে নিয়ে ভেতরে একটা কৃত্রিম চাপের সৃষ্টি করে। এর ওজন তো তোমাদের হাড়গোড় ভাঙবেই, সাথে তোমাদের শরীরের নূর চলাচলের পথ বা ‘মেরিডিয়ানস’ গুলোকে সংকুচিত করে দেবে। এই চরম প্রতিকূলতার মাঝে যারা ট্রেনিং করবে, তাদের শরীর হবে ইস্পাতের মতো শক্ত আর নূর সেনসিটিভিটি হবে কয়েক গুণ প্রখর।

সাজিদ এগিয়ে এসে আয়িশার হাতে একটি ভেস্ট ধরিয়ে দিলেন।


ক্যাপ্টেন সাজিদ: আয়িশা, তোমার জন্য ৫০ কেজি। যেহেতু তুমি একজন ম্যাজিশিয়ান, তোমার শরীর এত চাপ সইতে পারবে না।


আয়িশা ভেস্টটা নিতেই তার হাত মাটির দিকে ঝুলে পড়ল। এরপর সাজিদ ফাতিমার দিকে এগিয়ে গেলেন।


ক্যাপ্টেন সাজিদ: ফাতিমা, তোমার জন্য ১০০ কেজি।


ফাতিমা কোনো কথা না বলে ভেস্টটা পরে নিল। তার মুখ দিয়ে একটা অস্ফুট যন্ত্রণার শব্দ বের হলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। এবার সাজিদ আলীর সামনে এসে দাঁড়ালেন। তার হাতেও ১০০ কেজির একটি ভেস্ট।


আলী: (ভেস্টটার ওজন পরীক্ষা করে আপনমনে বিড়বিড় করল) মাত্র ১০০ কেজি? আমি তো একাডেমি থাকাকালীন সার্জেন্ট হাসানের আন্ডারে এরকম ১০০ কেজির ভেস্ট পরেই ট্রেনিং করেছি। এটা তো তেমন কিছু না।


পুরো মাঠ এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল। আয়িশা আর ফাতিমা আলীর দিকে ‘তুই এটা কী করলি’ টাইপ দৃষ্টিতে তাকাল। 


সাজিদের ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠল।


ক্যাপ্টেন সাজিদ: ওহ! তাহলে তোমার অভিজ্ঞতা আছে দেখছি? আমার ভুল হয়েছে। তোমাকে যোগ্য সম্মান দেওয়া উচিত।


সাজিদ ১০০ কেজির ভেস্টটা একপাশে ছুঁড়ে মারলেন। তারপর পাশ থেকে আরও একটা ভারী এবং ঘন কালো রঙের ভেস্ট তুলে নিলেন। এটা আগের গুলোর চেয়ে দ্বিগুণ চওড়া।


ক্যাপ্টেন সাজিদ: এটা ২০০ কেজি। যদি এটা পরে তুমি আজ দৌড়াতে পারো, তবেই আমি বুঝব তোমার অহংকার করার মতো দম আছে। পরো এটা!


আলী যখন ভেস্টটা পরল, তার মেরুদণ্ড থেকে একটা মটমট শব্দ বের হলো। মাটির ভেতর তার পায়ের গোড়ালি আধ ইঞ্চি দেবে গেল। নিঃশ্বাস নেওয়া তার জন্য দায় হয়ে পড়ল। তার মনে হলো তার পিঠে আস্ত একটা পাহাড় তুলে দেওয়া হয়েছে।


ক্যাপ্টেন সাজিদ: (চিৎকার করে) এখন শুরু করো! দশ ল্যাপ দৌড়, ১০০ পুশআপ এবং ৫০ বার জাম্প। যার শরীর আগে মাটি স্পর্শ করবে, সে আজ ডিনার পাবে না। মুভ!


(পর্ব ৬২ সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+35 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login