Fiction

আলী নূরহীন যোদ্ধা, পর্ব ৭৬

November 25, 2026

10 views

বিকেল গড়িয়ে সন্ধ্যা। এতিমখানার অন্ধকার কোণে আলী একা বসে আছে। তার কান্নার আওয়াজ এখন চাপা ফুঁপানিতে পরিণত হয়েছে। হঠাৎ তার কাঁধে একটি উষ্ণ হাতের স্পর্শ পেল সে। 


রুস্তম এসে তার পাশে বসেছে।

রুস্তম কিছুক্ষণ চুপ থেকে তার নিজের পকেট থেকে সেই অক্ষত সোনালি টিকেটটি বের করল। তারপর আলীর হাতে সেটি জোর করে গুঁজে দিল।


আলী: (কান্না ভেজা গলায়) এটা কী করছিস রুস্তম? এটা তোর টিকিট! তুই যাবি!


রুস্তম: (মৃদু হেসে আলীর চোখের জল মুছে দিয়ে) পাগল নাকি? আমি গিয়ে কী করব? আমার আসল ট্যালেন্ট তো নূরযোদ্ধা হওয়া নয়, আমার ট্যালেন্ট হলো কৃষি কাজে। মাটি থেকে সোনা ফলানো। আমি এই গ্রামেই থাকব আলী। এই মাটিতে ফসল ফলিয়ে  আমি অনেক টাকা কামাবো, বড়লোক হবো। তুই যা... তুই যোদ্ধা হবি বলেছিলি না? আমার টিকিটটা তুই নিয়ে যা।


আলী টিকিটটা ফিরিয়ে দিতে চাইল, কিন্তু রুস্তম তার হাত শক্ত করে ধরে রাখল।


রুস্তম: শোন আলী, আমাদের মধ্যে একজনের স্বপ্ন অন্তত সত্যি হোক। তুই যখন বড় সেনাপতি হবি, তখন বুক ফুলিয়ে বলতে পারব ওই যোদ্ধাটা আমার বন্ধু!


আলী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে রুস্তমকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। নিস্তব্ধ এতিমখানায় দুই বন্ধুর এই ভালোবাসা আর আত্মত্যাগের দৃশ্য যেন আকাশকেও কাঁদিয়ে দিল।


সেই রাতেই, যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, আলী তার পুরনো তালিমারা ব্যাগটা পিঠে নিয়ে নিঃশব্দে এতিমখানা থেকে বেরিয়ে এল। গেটের কাছে দাঁড়িয়ে সে শেষবারের মতো মায়াপুরের দিকে তাকাল। তার চোখে এখন আর জল নেই, আছে এক কঠিন প্রতিজ্ঞা।


সে অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে বলল  “রুস্তম, তোর এই ত্যাগের মূল্য আমি দেব। আজ কথা দিচ্ছি, এই মায়াপুরের ছেলেটি যেদিন সেক্রেড আর্মিতে ভর্তি হবে, কেবল সেদিনই সে এই গ্রামে ফিরবে। তার আগে নয়।”


ধীরে ধীরে আলীর অবয়বটা ঘন কুয়াশার মাঝে মিলিয়ে গেল। শুরু হলো এক নূরহীন যোদ্ধার একাকী দীর্ঘ পথচলা।


(ফ্ল্যাশব্যাক সমাপ্ত)


বর্তমানে জিপের ভেতরে এক পিনপতন নীরবতা। আলীর বর্ণনা শুনে আয়িশার চোখের কোণে জল চিকচিক করছে, এমনকি কঠোর ফাতিমার দৃষ্টিও আজ অস্বাভাবিক নরম। সাজিদ এক দীর্ঘশ্বাস ফেলে গাড়ির গতি বাড়িয়ে দিলেন। মায়াপুর গ্রামটি এখন আর খুব বেশি দূরে নয়


(৭৬তম পর্ব সমাপ্ত)

Picked up where you left off

Comments

Be this story’s first reader

+25 XP

Nobody has commented yet. Sign in, read it, and be first with a thoughtful comment to earn the bonus.

Sign in to claim

    Please login to post comment. Login