Poetry

যাসনে মা আলোর সনে

June 13, 2024

Original Author আব্দুল মাজেদ

401 views

যাসনে মা আলোর সনে
আব্দুল মাজেদ।

যাসনে মা আলোর সনে
তোরে ব্যথা দিবে। 
খাসনে মা আলোকগনে 
তোরে কথা দিবে। 
সে ব্যথা আর থামবে না
যতই কাঁদতে থাকো। 
সে ব্যথা আর নামবে না
যতই বাঁধতে থাকো। 
ওরে মা, সে কথা আর 
রাখবে না ভুলেও। 
ওরে মা, তোরে থাকতে 
দেবে না ফুলেও। 
লোকমুখে পাগল হবি 
হবি দুর্নাম ভরা। 
কী বেঁচে থেকেও যে 
বার বার বাঁচা মরা।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login