Poetry

মাইগ্রেশান

June 30, 2024

465
View

বড় হয়ে গেলে পরে

হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট

দেশের ভাষায় কথা বলা শেষে

বিদেশি একসেন্ট।

চলে যেতে মন কাঁদে যত

তারচেয়ে প্রিয়জন

হারায়ে খুঁজি ক্যারিয়ার

তারে বড্ড প্রয়োজন।

যেতেই হবে এমন

নয়কো জানে যে জন

দেশের মাটিতেই ক জনা পারে

করতে বিদেশ ভ্রমন।

শেষমেশ উঠে পরে

বিমানে আকাশ পাড়ি

পরিবার, দেশপ্রেম, ধর্ম

এই তিন সত্য সর্বশ্রেষ্ঠ জানি।

Comments

    Please login to post comment. Login