বাংলা একাডেমি সংস্কার কমিটি থেকে নাম প্রত্যাহার করলেন ব্রাত্য রাইসু
রাইসুর অভিযোগ, তার চূড়ান্ত সম্মতি ছাড়াই কমিটিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ফেসবুকে তিনি লিখেছেন, “আমি প্রাথমিকভাবে রাজি ছিলাম, তবে অনুরোধ করেছিলাম চূড়ান্ত নাম ঘোষণার আগে যেন আমার সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু তা করা হয়নি, তাই নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”