নিলামে বিক্রি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা ৩৫টি চিঠি
রবীন্দ্রনাথ ঠাকুর এই চিঠিগুলো ১৯২৭ থেকে ১৯৩৬ সালের মধ্যে সমাজবিজ্ঞানী এবং সঙ্গীতজ্ঞ ধূর্জটি প্রসাদ মুখার্জির কাছে লিখেছিলেন। এগুলো এতদিন ধরে কলকাতাভিত্তিক একটি ব্যক্তিগত সংগ্রহে সংরক্ষিত ছিল। এতে ১৪টি খামও ছিল। দুর্লভ এই চিঠিগুলো ৫.৯ কোটি টাকায় বিক্রি হয়েছে।