Posts

কবিতা

যথা স্থানে

April 2, 2026

নাসির ফরহাদ

124
View

আপন কাজে মন দে আজ,

চিনে না আজ আপনারে।

কে করতে চায় তোর বা ক্ষতি।

শ্বাস ফেলে কে তোর ই ঘাড়ে।

দেমাগে আর অহংকারে

অবহেলা করলো কে রে।

কে বা আবার সারা জীবন

বুকের মাঝে পোষলো তোরে।

যেই ঘরেতে পৌষ পার্বণে

মূল্য নাই তোর একটুখানি।

দূরে থাকাই সবচেয়ে ভালো

মিথ্যে কেন টানাটানি।

থাকতে পারলে সঠিক স্থানে

সম্মান পাবে অনেক খানি।

অপাত্রেতে বিলোবি জ্ঞান

হবে তোর ই মানের হানী।

Comments

    Please login to post comment. Login