রাঙা সকাল,
শুভ সকাল।
আসিতেছে শুভদিন,
আজকে তাহার জন্মদিন।
ছোট্ট মেয়ে বেশ দুরন্ত;
মন ছুটে চলে দূর অনন্ত।
সকাল গড়িয়ে দুপুর হলো,
ব্যস্ততাই বাড়ি ফাঁকা।
ছোট্ট মেয়ে বাড়িতে এসে;
ফাঁকা বাড়ি দেখে নাচে খুশিতে।
শূন্য সে ঘরে,
মেয়েটি ডানা মেলে উড়ে।
কিন্তু ঘরটা নয় শূন্যময়;
আপনজনের আগমন হয়।
হঠাৎ, কে জানি চেপে ধরে ডানা–
মেয়েটির কষ্টের আর্তনাদ কেউ শোনে না।
লোকটা মেয়ের কাছের স্বজন,
৪ই নভেম্বর২০১৭তে; সে এনে দেয় মেয়েটার কষ্টের
আরম্ভণ।