Poetry

বিভেদ

July 28, 2026

61
View

হারধন রায় আর হারুনুর রসিদ ভাই নহে বটে,
প্রতি দিন-ই  তাদের মধ্যে দেখা সাক্ষাৎ ঘটে।
পাশাপাশি বাড়ি তাদের পাশাপাশি থাকে।
একে অন্যের সহায় হয় বিপদে আপদে।

হারাধন মন্দিরে যায় হারুন মসজিদে। 
দু'জনেই খাবার খায় পাইলে তাদের খিদে। 
তাদের সন্তানেরা ডাকে কেউ ভাই, কেউ দাদা।
ঈদে পূজা পার্বণে হয় না ধর্ম বাঁধা।

 
এমন দেশটি সবার চাওয়া থাকবো মিলেমিশে। 
করবে না কেউ হানাহানি কুচক্রীর কান বিষে।

আমার আল্লাহ তোমার রামে
বলছে কি ভাই মারতে মানুষ।


রাজনীতির এই  চক্র ছেড়ে
ফিরবে কবে তোমাদের হুস।

যার ধর্ম নাই, সে ও বাঁচে। 
খোদা সবই জানে।
তোমরা মিছে করছ বিভেদ
হারাধন হারুনে।

Comments

    Please login to post comment. Login