Poetry

জীবনদর্শন

August 19, 2026

Original Author আযাহা সুলতান

64 views

১. গন্তব্যহীন পথ 
 

এ রাস্তার শেষে কোনো গন্তব্য নেই—
ধোঁকা দিতে দিতে ধোঁকাবাজ কে? 
দিনের পরে আসে রাতের আঁধার 
এবার তুমি চলতে পারো গন্তব্যহীন পথে
 

২. সততার অবস্থান 
 

আমি বেশি সত্যবাদীর দলে নেই 
না আছি চরম মিথ্যাবাদীর দলে 
মদের বাজারে দুধের দোকান খুলে 
সততার অভিনয় করি না শঠতার নাট্যমঞ্চে
 

৩. পাথরের রাজ্যে শিশমহল 
 

দুনিয়াকে আপন মনে করেছিলাম আমি 
জানিনি দুনিয়া প্রথম থেকেই আমার বেগানা 
পর তো পর—আপন মানুষ যেখানে পাথর 
সেখানে গড়তে গেলাম ভালোবাসার শিশমহল
 

৪. বিদায়ীর জবানবন্দি 
 

আমার জানাজায় শরিক হয়েছ তুমি? তোমরা? 
ভেবে দেখো তোমাদের কী ভূমিকা ছিল আমার জীবনে? 
তোমাদের দেওয়া সুখ জমা রেখে এসেছি প্রতিদানের সিন্দুকে—
মনের অশ্রু আমারও সমুদ্র হয়েছিল সাহারা মরুভূমিতে 
 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login