Poetry

সাদা মানচিত্র

August 26, 2026

Original Author আযাহা সুলতান

144 views

১. শৈশবের প্রকৃতি 

আমাদের বাড়ির পিছে 

অপূর্বতার এক মায়াময় প্রকৃতি 

খেলা করত আমাদের সাথে 

ভুলতে পারি না হিজলগাছটির ছায়া

২. স্মৃতির দেয়াল 

দেয়ালে টাঙানো বাড়িটি 

একটি বিলীন হওয়া গ্রামের শোক 

আমাদের মোনালিসা সম্পদ 

শিল্পীর রংতুলিতে আঁকা মনোহর ছবি

৩. বিলুপ্ত পৃথিবী 

আবহাওয়ার ধ্বস্তে বিধ্বস্ত পৃথিবী 

দেখছি মিটে যাচ্ছে—যাবে অনেক পথের চিহ্ন? 

বিরূপপ্রকৃতি গ্রাস করছে মানুষের ঠিকানা

এটাই সেই মুছে যাওয়া মানচিত্র? 

৪. ক্ষতের নিঃসঙ্গতা 

আঘাত হয়—হবে সব সময় ক্ষতস্থানে 

বুকে বইতে থাকবে দরদের অশ্রুস্রোত 

দেখার বান্ধব কেউ থাকে না এখানে 

ঘুরেফিরে খুঁজে পাবে নিজেকে

৫. প্রকৃতির আর্তনাদ 

হাওয়ায় মিশাচ্ছে বিষ কে? 

জলবায়ু পরিবর্তন হচ্ছে দ্রুততম 

বনজঙ্গল ধ্বংস করে মঙ্গল চাচ্ছে কারা?

কেউ ভাবছে না কালকের পৃথিবীর কথা! 

৬. বাস্তুহারা নীরবকান্না 

ক্রমাগত ভেঙে যাচ্ছে ভিটেমাটি 

কূলে বসে পলকহীন দেখছি শুধুই 

ডুবে যাচ্ছে খেতফসল খামারবাড়ি 

তারপর নিরাকার এক মহাশূন্যতা 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login