Poetry

পড়াশোনার প্যারা

August 29, 2026

77 views

                   ৷৷.. পড়াশোনার প্যারা..৷৷ 

আমাকে আমার মতো পড়তে দাও, 

আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিবো।

যেটা পড়িনি পড়িনি - সেটা না পড়ায় থাক, 

যেটা পড়েছি সেটা দিয়ে পাশ করা যাক। 

পাশ না করিলে হবো বাড়িছাড়া ;

তখন কি করবো হয়ে দিশেহারা !?? 

সে ভয়েতে পড়ছি আমি সারাক্ষণ। 

যাতে প্রশ্ন ফেলতে পারি কমন।

তবুও মনে চিন্তা হচ্ছে সর্বক্ষণ, 

প্রশ্ন হবে বুঝি যেমন-তেমন। 

এই ভেবে রাতের ঘুম আর হয় না;

মাথার চুল পড়াও থামছে না।

               হুম…

পড়তে পড়তে চোখের নিচে পড়ছে কালি,    

আর লিখতে পারবো না কারন মাথা হয়ে গেছে খালি।

পরিশেষে, চাইবো দোয়া সবার কাছে, 

যাতে পাশ করে মুখ দেখাতে পারি সমাজের কাছে। 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login