Poetry

সম্ভাবনা.

September 2, 2026

Original Author আযাহা সুলতান

160 views

দুনিয়ার রূপ এভাবে বদলাতে বদলাতে 
দুনিয়া হয়তো একদিন বিরূপে রূপান্তর হবে

ভাবছি

আজ থেকে কিবা এক-দুই হাজার বছর পরে 
কী হবে দুনিয়ায় কে জানে—ভাবনায় মিলছে না ফল  

হয়তো

কত কী সৃষ্টি হবে কল্পনার অতীত 
সৃষ্টি হবে মহাবিশ্বের মহারহস্য হয়তো 
স্বর্গশান্তির লোকালয় হবে আরেক গ্রহ 
সদানন্দের অদ্ভুত অদ্ভুত উদ্ভাবনে

সম্ভব

হাতটেনে চন্দ্র ছুঁবে পৃথিবীর মানুষ 
মঙ্গল হবে হয়তো একদিন মধুচন্দ্রিমানগর

কিংবা

কোনো সংঘাতে ধ্বংসের পথে দুনিয়া 
নিশ্চিহ্ন হতে চলেছে কোনো গ্রহবিপাকে 
১১/৩/২০১৬—মানামা, আমিরাত 
 

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login