Poetry

আপনার হাসি

September 19, 2026

52 views

লেখক : মোঃ আব্বাস উদ্দীন

আপনি হায়সেন না, এই হাসিটা দেখলে আমার কেমন জানি লাগে!

আপনারে লইয়া কতত স্বপ্ন দেখি, খেয়াল করেন নি অবশ্য

আপনি যখনই কথা কন, আমি তখন আপনার ঠোঁটের দিকে চাইয়া থাকি

আপনারে খুব ভালোবাসি, বুঝেন?

ও, আপনি তো আবার আমারে লক্ষ্যই করেন নাই

রোজ রাইতে আপনার কথা ভাবতে ভাবতে ঘুম হারাই

কাগজে-কলমে হিসাব রাখিনাই, রাখা যায়ও না

আপনার একটা হাসির লাগি সারাদিন বইয়া থাকি

মানুষ কয় ভালোবাসা নাকি চোখে দেখা যায়

কিন্তু আপনি তো আমার চোখের দিকেই তাকান না

তাও আমি বইয়া থাকি, অপেক্ষা কইরা থাকি

একদিন হয়তো লক্ষ্য করবেন, এই আশায়।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • অনেক সুন্দর একটি কবিতা।

  • কবিতা ভালো লাগলে জানাবেন ধন্যবাদ

    • Jannatul Ferdouse 2 weeks ago

      @tarik_hossain আমার প্রিয়া কবিতা পড়ার আমন্ত্রণ রইলো।