শহরটা ঘুমায় না, শুধু মানুষগুলো ঘুমের অভিনয় করে। রাত বাড়ে, ফুটপাতের বাতিগুলো জ্বলে থাকে, কোনো এক ক্লান্ত রিকশাওয়ালা শেষ যাত্রীর অপেক্ষায় বসে থাকে। উঁচু ভবনের জানালায় আলো জ্বলে একের পর এক, কিন্তু কত ঘরে যে অন্ধকার জমে থাকে— তার হিসাব কেউ রাখে না। এই শহরে সবাই ব্যস্ত, কেউ কারও চোখের দিকে তাকানোর সময় পায় না। তবু ভিড়ের মাঝখানে একজন মানুষ প্রতিদিন একজন মানুষকেই খুঁজে ফেরে। হয়তো সে তুমি, হয়তো আমি, হয়তো এমন কেউ যার সঙ্গে দেখা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। শহরটা ঘুমায় না, শুধু স্বপ্নগুলো নীরবে ক্লান্ত হয়ে পড়ে থাকে। লেখক: Asadullah Galib Al Sadi