Poetry

নিঃশব্দে আকর্ষণ

September 26, 2026

51 views

হে তৎ! আপনার বীণা মম প্রাণে বাজে।

হেমন্তে কৃষাণ যেমন থাকে প্রফুল্লবদনে,

হে তৎ! সেঁজুতি বেলায় ঝিঁঝি ডাকে,

মম একাত্মা তব শ্বাস খুঁজে।

তোমার হাসির মাঝে আছে এক অসম্ভব মায়া,

যা থেকে চোখ ফিরানো যায় না।

কতশত বার লুকিয়ে দেখেছি তোমার হাসি,

তা হিসেব করি নাই, করাও সম্ভব না।

তোমার চোখের মাঝে যে টান আছে,

তা আমাকে বারংবার আকর্ষণ করে।

আমি না পারি বলতে আর,

না পারি সইতে।

কতটা মন চায় তোমাকে ভালোবাসতে,

ভয় হয় খুব যদি হারাই তোমাকে,

মরণ হবে আমার না পাওয়ার বেদনাতে।

তবুও বুকে বেঁধে রাখি এক চিলতে আশা,

হয়তো একদিন বুঝবে তুমি এই ভালোবাসা।

যদি নাও মেলে তোমার সাথে পথ,

তবু থাকবে তুমি আমার হৃদয়ের সেই একটি ব্রত।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login

  • Shuvo 2 weeks ago

    বাহ খুব চমৎকার