Poetry

সীমার তেঁতুল

October 1, 2026

102 views

তোমার সীমায় দাঁড়িয়ে তুমি,

আমার সীমায় আমি,

মাঝখানে এক তেঁতুল গাছ

টক-মিষ্টি তার ফলখানি।

তোমার বাড়ির পেছনে,

দাঁড়িয়ে কেউ সংগোপনে,

দেখছে তোমায় সারাক্ষণ,

সে যে তোমার আপনজন।

তেঁতুল তলায় দেখা হলে,

বলবো মনের কথা খুলে,

সীমার বেড়া ভাঙবে কবে,

টকটা কবে মিষ্টি হবে?

Picked up where you left off

Comments

তারিক হোসেন was this story’s first reader

+40 XP

    Please login to post comment. Login

  • অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার প্রশংসা নতুন কিছু লেখার প্রেরণা যোগাবে ।ভালো থাকুন।

  • তারিক হোসেন 1 month ago First reader

    অনেক সুন্দর একটি কবিতা। যার যার অবস্থান থেকে সব কিছু আলাদা হয়।

  • Borhan Mahmud 1 month ago

    সীমার এপারে-ওপারে লুকিয়ে থাকা ভালোবাসা, তেঁতুলের টক-মিষ্টি স্বাদ আর মনের অপেক্ষা—খুব মায়াবী করে ফুটে উঠেছে। দারুণ লিহলেন তো। শুভেচ্ছা।

    • Abdul Khaiyam আবদুল খৈয়াম 1 month ago

      ভাই আসসালামু আলাইকুম।আপনার কলমের আঁচড় আমার লেখা কবিতার জন্য!এত দেখছি পরম পাওয়া।

  • অনেক সুন্দর লিখেছেন...

    • Abdul Khaiyam আবদুল খৈয়াম 1 month ago

      ধন্যবাদ ভাই। আপনাদের অনুপ্রেরণা লেখার অক্সিজেন যোগায়। দূরে থেকে ও ভালো থাকুন।