Poetry

সিঁড়ি

October 7, 2026

15 views

তোমার চুলে

গুঁজেছো বলেই

ফুলটা এমন

বেঘোর সুন্দর;

চুলটা খুলে

দিগন্তকেই

ঢাকছো কেমন

প্রাণান্তকর।

আঁধার করা

রূপসী প্রিয়া

তুমিই কিনা

আলোর ঝিলিক;

হোক অমরা -

আকুল হিয়া

তোমায় বিনা

নয় বাস্তবিক।।

Picked up where you left off

Comments

তারিক হোসেন was this story’s first reader

+25 XP

    Please login to post comment. Login

  • তারিক হোসেন 18 hours ago First reader

    অনেক সুন্দর একটি কবিতা। অনেক সুন্দর লিখেছেন। অনেক অনেক শুভকামনা। আরো সুন্দর সুন্দর লেখা চাই।