FF.
Chapter -3 প্রথম সাক্ষাত ও অদ্ভুত প্রস্তাব Book page

Chapter 3

Chapter -3 প্রথম সাক্ষাত ও অদ্ভুত প্রস্তাব

Sep 26, 2026 6 min read

📖 I WILL KEEP YOU SAFE

Chapter -3

প্রথম সাক্ষাৎ ও অদ্ভুত প্রস্তাব

ডিনার পার্টি বেশ জমে উঠেছিল।

চারপাশে সবাই নিজেদের মধ্যে গল্প, ব্যবসা আর পরিচিতি নিয়ে ব্যস্ত।

কিন্তু আহমেদের এসবের প্রতি তেমন আগ্রহ ছিল না।

সে এক কোণে দাঁড়িয়ে জুস খাচ্ছিল আর মাঝে মাঝে চারপাশটা দেখছিল।

অন্যদিকে, Aurora বিভিন্ন গুরুত্বপূর্ণ অতিথিদের সঙ্গে কথা বলছিল।

তবে তার চোখ বারবার একজন মানুষের দিকেই চলে যাচ্ছিল।

আর সেই মানুষটি হলো—আরিয়ান।

ঠিক তখনই আরিয়ান আহমেদের পাশে এসে দাঁড়াল।

— "আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তুই বস।"

এরপর আশেপাশে থাকা কয়েকজন সহকর্মীকে উদ্দেশ্য করে বলল,

— "আমি না আসা পর্যন্ত ওর খেয়াল রেখো।"

সবাই মাথা নেড়ে সম্মতি জানাল।

আরিয়ান চলে যেতেই সহকর্মীরা আহমেদের সঙ্গে গল্প শুরু করল।

তারা তার কাজের প্রশংসা করতে লাগল।

কিছুক্ষণ পর আহমেদও ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে এগিয়ে গেল।

ওয়াশরুমে গিয়ে হাত-মুখে পানি দিয়ে ফ্রেশ হচ্ছিল আহমেদ।

ঠিক তখনই পাশের করিডোর থেকে কিছু শব্দ ভেসে এলো।

প্রথমে সে গুরুত্ব দিল না।

কিন্তু কিছুক্ষণ পর শব্দগুলো আরও স্পষ্ট হতে লাগল।

মনে হচ্ছিল কেউ যেন কারও সঙ্গে তর্ক করছে।

কৌতূহলবশত আহমেদ শব্দের উৎস অনুসরণ করে সামনে এগিয়ে গেল।

কয়েক কদম এগোতেই সে থমকে দাঁড়াল।

সামনের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল।

কয়েকজন কালো পোশাক পরা লোক একজনকে ঘিরে দাঁড়িয়ে আছে।

আর মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়—

আরিয়ান।

দুইজন লোক আরিয়ানের দুই হাত শক্ত করে ধরে রেখেছে।

দৃশ্যটা দেখে আহমেদ বিরক্ত গলায় বলল,

— "কিরে, আরিয়ান! তোর এই স্বভাবটা এখনো গেল না?"

তার কথা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকাল।

আহমেদ ধীরে ধীরে সামনে এগিয়ে এসে আবার বলল,

— "এখানে এসেও ঝামেলায় জড়িয়ে গেলি?"

আরিয়ান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আহমেদ লোকগুলোর দিকে তাকিয়ে ভদ্রভাবে বলল,

— "দেখুন, যদি আমার বন্ধুর কোনো ভুল হয়ে থাকে, তাহলে আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। ও ইচ্ছা করে কিছু করেনি।"

কথা শেষ করে সে আরিয়ানের হাত ধরে বলল,

— "চল।"

অদ্ভুত ব্যাপার হলো, কেউ তাদের আটকানোর চেষ্টা করল না।

আহমেদ আরিয়ানকে নিয়ে সেখান থেকে চলে আসছিল।

ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়াল একজন।

কালো পোশাকে আবৃত, ঠাণ্ডা অথচ তীক্ষ্ণ দৃষ্টির সেই নারীকে চিনতে আহমেদের এক মুহূর্তও লাগল না।

Aurora Black Widow।

কয়েক সেকেন্ডের জন্য আহমেদ স্থির হয়ে গেল।

কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলল,

— "এক্সকিউজ মি, আমাদের যেতে দিন।"

Aurora কিছু বলল না।

সে শুধু গভীর দৃষ্টিতে আহমেদের দিকে তাকিয়ে রইল।

এমনভাবে যেন সে আহমেদকে বুঝতে চেষ্টা করছে।

আহমেদ কিছুটা অস্বস্তি বোধ করল।

কেন জানি না, এই মেয়েটির চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে তার অদ্ভুত লাগছিল।

কয়েক মুহূর্ত পর সে আর কিছু না বলে আরিয়ানকে নিয়ে সেখান থেকে চলে এলো।

তারা চলে যাওয়ার পর পাশে দাঁড়িয়ে থাকা Mary ধীরে ধীরে Aurora-র কাছে এসে বলল,

— "বস, আপনি আরিয়ানকে এভাবে চলে যেতে দিলেন?"

Aurora তখনও সেই দিকেই তাকিয়ে ছিল, যেদিক দিয়ে আহমেদ চলে গেছে।

কিছুক্ষণ নীরব থাকার পর সে শান্ত গলায় বলল,

— "আরিয়ানের কথা বাদ দাও।"

Mary বিস্মিত হয়ে Aurora-র দিকে তাকাল।

Aurora ধীরে ধীরে বলল,

— "যে ছেলে আমার মুখের সামনে থেকে আমার শিকার নিয়ে যাওয়ার সাহস করে, তার সম্পর্কে সব তথ্য আমার চাই।"

Mary মাথা নেড়ে বলল,

— "জি, বস।"

অন্যদিকে, এসবের কিছুই না জেনে আহমেদ তখন আরিয়ানকে নিয়ে পার্টি হলের দিকে ফিরে যাচ্ছিল।

আহমেদ আরিয়ানকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল।

নামতে নামতে সে বিরক্ত গলায় বলল,

— "তুই কবে ঠিক হবি বল তো? এখানে এসেও ঝামেলায় জড়িয়ে গেলি!"

আরিয়ান সঙ্গে সঙ্গে নিজের হাতটা আহমেদের হাত থেকে সরিয়ে নিয়ে বলল,

— "আরে না ভাই! আমি কোনো ঝামেলায় জড়াইনি। আসল ঘটনা তো তুই জানিসই না।"

আহমেদ অবাক হয়ে বলল,

— "তাহলে কী হয়েছে?"

আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল,

— "আমি যখন ওয়াশরুমে যাই, তখন Aurora-র অ্যাসিস্ট্যান্ট Mary আমার কাছে আসে।"

— "তারপর?"

— "সে আমার হাতে দশ মিলিয়ন ডলারের একটা চেক দিয়ে বলে, তার বস আমার সঙ্গে কিছু সময় কাটাতে চায়।"

কথাটা শুনে আহমেদ থমকে দাঁড়াল।

— "কি?"

আরিয়ান মাথা নেড়ে বলল,

— "আমি চেকটা ফিরিয়ে দিই। তখন তারা আমাকে আটকে রাখে। পরে Aurora নিজে এসে বলে, দশ মিলিয়ন কম হলে আমাকে একটা ব্ল্যাঙ্ক চেক দেবে। আমি যেন নিজের ইচ্ছামতো অঙ্ক বসিয়ে নিই।"

আহমেদ কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল।

তারপর অবিশ্বাসের সুরে বলল,

— "কি বলছিস! শুধু কিছু সময় জন্য এত টাকা? এ কেমন মেয়ে?"

আরিয়ান কাঁধ ঝাঁকাল।

— "জানি না। তবে আমি না করে দিয়েছি।"

আহমেদ মাথা নেড়ে বলল,

— "ভালোই করেছিস।"

দুজন কথা বলতে বলতে নিচে নামছিল।

ঠিক তখনই হঠাৎ করে কেউ পেছন থেকে এসে আহমেদকে ধাক্কা দিল।

অপ্রস্তুত অবস্থায় আহমেদ সামনের দিকে হোঁচট খেয়ে পড়ে যেতে গিয়েও কোনোমতে নিজেকে সামলে নিল।

সে অবাক হয়ে পেছন ফিরে তাকাল।

দেখল, একজন সুন্দরী তরুণী রাগী চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আছে।

আরিয়ান বিরক্ত মুখে বলল,

— "রোজ! এটা কেমন আচরণ?"

রোজ হাত ভাঁজ করে বলল,

— "ও কেন তোমার হাত ধরে থাকবে?"

আহমেদ কিছুই বুঝতে পারছিল না।

সে শুধু একবার আরিয়ানের দিকে, আরেকবার রোজের দিকে তাকাল।

আরিয়ান বিব্রত হেসে বলল,

— "সরি ভাই, ও রোজ। আমার... গার্লফ্রেন্ড।"

কথাটা শুনে আহমেদ হেসে ফেলল।

রোজ সঙ্গে সঙ্গে বলল,

— "হাসার কিছু আছে?"

আহমেদ তাড়াতাড়ি নিজের হাসি থামিয়ে বলল,

— "না না, কিছু না।"

আরিয়ান মাথায় হাত দিয়ে বলল,

— "আজ আর আমাকে কেউ বাঁচাতে পারবে না।"

আরিয়ান রোজের দিকে তাকিয়ে নরম গলায় বলল,

— "তুমি গাড়িতে গিয়ে বসো। আমি আসছি।"

রোজ রাগে গজগজ করতে করতে আহমেদের দিকে একবার তাকাল।

তারপর কিছু না বলে সেখান থেকে চলে গেল।

রোজ চলে যাওয়ার পর আরিয়ান বিব্রত মুখে আহমেদের দিকে তাকিয়ে বলল,

— "সরি ভাই। ওর আচরণের জন্য আমি সত্যিই দুঃখিত।"

আহমেদ হালকা হেসে বলল,

— "আরে, কোনো ব্যাপার না। এমন তো হতেই পারে। এটা খুবই স্বাভাবিক।"

আরিয়ান স্বস্তির নিশ্বাস ফেলল।

— "ঠিক আছে, আমি তাহলে যাই। পরে কথা হবে।"

— "আচ্ছা, সাবধানে যাস।"

আরিয়ান চলে যেতেই আহমেদও নিজের গাড়ির দিকে হাঁটতে শুরু করল।

গাড়ির কাছে গিয়ে সে হঠাৎ বুঝতে পারল, তার ডান হাতে অদ্ভুত জ্বালাপোড়া হচ্ছে।

ভ্রু কুঁচকে হাতের দিকে তাকাতেই সে দেখল, তার হাতের একপাশ কেটে গেছে।

সম্ভবত রোজ যখন তাকে ধাক্কা দিয়েছিল, তখন সিঁড়ির রেলিংয়ের সঙ্গে লেগে কেটে গেছে।

এতক্ষণ সে বিষয়টা খেয়ালই করেনি।

আহমেদ দীর্ঘশ্বাস ফেলে গাড়ির পেছনের অংশ খুলল।

সেখানে সবসময়ই সে প্রয়োজনীয় কিছু জিনিস রাখত।

এক বোতল পানি বের করে কাটা জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করল।

কিন্তু এক হাতে বোতলের ঢাকনা খোলা বেশ কঠিন হয়ে পড়ল।

সে কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলো।

ঠিক তখনই হঠাৎ একটি হাত এগিয়ে এসে তার হাত থেকে বোতলটি নিয়ে নিল।

অবাক হয়ে আহমেদ পাশে তাকাল।

আর তাকিয়েই সে হতভম্ব হয়ে গেল।

তার সামনে দাঁড়িয়ে আছে—

Aurora Black Widow।

Aurora কোনো কথা না বলে শান্তভাবে বোতলের ঢাকনা খুলে আহমেদের হাতে ধরিয়ে দিল।

আহমেদ বিস্মিত চোখে তার দিকে তাকিয়ে রইল।

কয়েক সেকেন্ড নীরব থাকার পর সে তোতলাতে তোতলাতে বলল,

— "আ... আপনি?"

Aurora তার কাটা হাতের দিকে তাকিয়ে বলল,

— "তোমার হাত কেটে গেছে।"

আহমেদ তাড়াতাড়ি হাতটা পেছনে লুকিয়ে বলল,

— "না, মানে... তেমন কিছু না।"

Aurora ভ্রু তুলল।

— "আমি কি অন্ধ?"

কথাটা শুনে আহমেদ হেসে ফেলল।

কিন্তু পরের মুহূর্তেই সে বুঝতে পারল, সে কার সামনে দাঁড়িয়ে আছে।

সঙ্গে সঙ্গে সে হাসি থামিয়ে গম্ভীর হয়ে গেল।

বিষয়টা দেখে Aurora কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল।

তারপর প্রথমবারের মতো তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল।

চলবে...

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.