FF.
Untitled Chapter Book page

Chapter 6

Untitled Chapter

Oct 1, 2026 3 min read

📖 I WILL KEEP YOU SAFE

Chapter –৬

একটি নতুন অভ্যাস,ও ফুলের তোড়া আর ডার্ক চকলেট

সেদিন রাতে নিজের বাড়িতে ফিরে Aurora সোজা নিজের রুমে চলে গেল।

প্রতিদিনের মতোই কয়েকজন মেইড তার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছিল।

দীর্ঘ কর্মব্যস্ত দিনের পর Aurora গরম পানিতে গোসল করছিল।

কিন্তু আজ তার মন অন্য কোথাও ছিল।

তার মাথায় বারবার ভেসে উঠছিল আহমেদের মুখ।

বিশেষ করে, বিদায়ের সময় বলা সেই কথাটা—

— "শুধু ধন্যবাদ বলবেন।"

Aurora ভ্রু কুঁচকে নিজেকেই প্রশ্ন করল,

— "মানুষ কি সত্যিই শুধু একটা ধন্যবাদেই খুশি হয়?"

কেন জানি না, বিষয়টা তার কাছে অদ্ভুত লাগছিল।

কারণ এতদিন সে সবকিছুর মূল্য টাকা দিয়ে মাপতে শিখেছিল।

গোসল শেষ হতেই দুইজন মেইড এগিয়ে এসে তাকে বাথরোব পরিয়ে দিল।

তারপর প্রতিদিনের মতো তাকে ড্রেসিং রুমে নিয়ে গেল।

একজন মেইড সাবধানে তার পোশাক গুছিয়ে দিল।

অন্যজন তার গয়না এগিয়ে দিল।

সবকিছু শেষ হওয়ার পর Aurora কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল।

মেইডরা একটু অস্বস্তি বোধ করতে শুরু করল।

তারা ভাবল, হয়তো কোনো ভুল হয়েছে।

ঠিক তখনই Aurora ধীরে ধীরে বলল,

— "ধন্যবাদ।"

দুই মেইড অবাক হয়ে একে অপরের দিকে তাকাল।

তারা যেন নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিল না।

Aurora আবার বলল,

— "তোমরা যেতে পারো।"

দুজন একসাথে মাথা নত করে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল।

বের হওয়ার পরও তারা অবিশ্বাসের সুরে একে অপরকে জিজ্ঞেস করতে লাগল—

— "বস কি সত্যিই আমাদের ধন্যবাদ বললেন?"

কিছুক্ষণ পর Mary রুমে প্রবেশ করল।

তার হাতে একটি ফাইল ছিল।

কিন্তু রুমে ঢুকেই সে অবাক হয়ে দেখল, Aurora জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে।

— "বস?"

Aurora পেছনে না ফিরেই বলল,

— "Mary, মানুষ কি সত্যিই ধন্যবাদ শুনতে পছন্দ করে?"

Mary কয়েক সেকেন্ড চুপ করে রইল।

তারপর হেসে বলল,

— "অবশ্যই, বস। সবাই চায় তার কাজের মূল্যায়ন হোক।"

Aurora ধীরে ধীরে মাথা নাড়ল।

তারপর খুব আস্তে বলল,

— "তাহলে হয়তো... আহমেদ ঠিকই বলেছিল।"

Mary মুচকি হেসে ফেলল।

সে বুঝতে পারছিল, আহমেদ নামের মানুষটি ধীরে ধীরে তার কঠিন মনের বসের জীবনে পরিবর্তন আনতে শুরু করেছে।

আর Aurora নিজেও সেটা বুঝতে পারছে না।

পরদিন সকালে অফিসে এসেই আহমেদ কাজে ব্যস্ত হয়ে পড়ল।

ক্যামেরা সেট করা, লাইট ঠিক করা, নতুন প্রজেক্টের পরিকল্পনা—সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় কাটছিল তার।

ঠিক তখনই একজন কর্মচারী স্টুডিওতে এসে আরিয়ানের হাতে একটি বিশাল ফুলের তোড়া তুলে দিল।

— "স্যার, এটা আপনার জন্য পাঠানো হয়েছে।"

আরিয়ান অবাক হয়ে ফুলের তোড়ার দিকে তাকাল।

— "আমার জন্য?"

পাশে দাঁড়িয়ে থাকা আহমেদ মুচকি হেসে বলল,

— "আমার মনে হয়, এটা কে পাঠিয়েছে আমি জানি।"

আরিয়ান কৌতূহলী হয়ে বলল,

— "কে?"

আহমেদ হেসে বলল,

— "Aurora।"

আরিয়ান বিস্মিত হয়ে বলল,

— "তুই কীভাবে বুঝলি?"

— "কারণ, ফুল দেওয়ার আইডিয়াটা আমিই তাকে দিয়েছিলাম।"

আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইল।

তারপর বলল,

— "আচ্ছা, তাহলে মেয়েটা হয়তো এতটাও খারাপ না।"

কথাটা শুনে আহমেদ হালকা হেসে বলল,

— "আমারও তাই মনে হয়।"

তারা দুজন কথা বলছিল।

ঠিক তখনই আরেকজন কর্মচারী একটি শপিং ব্যাগ নিয়ে এসে আহমেদের হাতে দিল।

— "স্যার, এটা একজন দিয়ে গেছেন। আপনাকে দিতে বলেছেন।"

আহমেদ অবাক হয়ে বলল,

— "আমাকে?"

— "জি, স্যার।"

কর্মচারী চলে যেতেই আহমেদ ব্যাগটির দিকে তাকিয়ে বলল,

— "হয়তো এটাও তোর জন্য পাঠানো হয়েছে।"

আরিয়ান হেসে বলল,

— "দেখ তো, ভেতরে কী আছে?"

আহমেদ ব্যাগ খুলতেই তার চোখ বড় হয়ে গেল।

ভেতরে সুন্দরভাবে প্যাকেট করা বেশ কয়েকটি ডার্ক চকলেট।

আরিয়ান মুচকি হেসে বলল,

— "মনে হচ্ছে, এবার কেউ ভুল মানুষকে উপহার পাঠিয়েছে।"

আহমেদ বিভ্রান্ত হয়ে বলল,

— "মানে?"

— "কিছুনা।

আহমেদ হঠাৎ করেই গতকালের কথোপকথনের কথা মনে করল।

তারপর নিজের অজান্তেই তার ঠোঁটে ছোট্ট একটা হাসি ফুটে উঠল।

হয়তো Aurora ধীরে ধীরে বদলাচ্ছে।

আর সেই পরিবর্তনের শুরুটা হয়েছিল মাত্র একটি ছোট্ট শব্দ দিয়ে—

"ধন্যবাদ।"

চলবে...

Picked up where you left off

Conversation

(0)

Log in to join the conversation.

No comments on this chapter yet.