Poetry

পোড়া হৃদয়

September 13, 2026

71 views

এক মুটি মাটি তোমায় দিয়েছিলাম,
এক মগ জলে ভিজিয়ো"—বলেছিলাম,
"কাদাজলে তনু মাখিয়ো যতন করে"।
রাখোনি তো কথা,
মিশিয়েছো জলে
অনলে পুড়ালে খুব দাপটের পরে।

পুড়াতে পুড়াতে লেলিহান দাবালন
শুভ্র কাদাজল,
পাশবিক খোশে আরো জ্বালালে সরব
চোখের গোচরে শূন্যজল ওই মাটি—
ধীরানলে পুড়ে ধীরে ধীরে হলো শক্ত।
বিষাদ অনল শুষে রাঙাখুন সব
শুকনো মাটি; পোড়া গন্ধ এ পবনে
নির্যাতন সয়ে, সয়ে গেছে ব্যথানদ—
রক্তশূন্য মাটি অবশেষে দেখি ইট।

অতপর এসে,
তোমার বোধনে ফিরেছে নব পরাণ।
মুটি মাটি-জল চেয়েছো মাখতে গায়ে
ইটে ঢালো পানি করতে গো কাদা তারে।
কে করিতে পারে?

আগুনের চোটে কাদাজল ইট হয়,
জলে ইট কাদা?
হয়না গো দাদা।
যত ঢালো জল; ইট না হবে নরম
হবে শক্ত আরো, নয় অজানা তা কারো
শত চেষ্টা করে খুঁজে, বুঝে নিতে পারো।

পেতে তো রেখেছি, এসে বুঝে নাও বুক
পোড়া ইট হতে কত যে সয়েছি শোক।




মোহনীয় পাহাড়ী দ্বীপ, মহেশখালী।

Picked up where you left off

Comments

    Please login to post comment. Login