July 8, 2024 কবিতা সব কিছু ভাইঙা যায় সম্পর্কের মতো ভিতরটা ফাটতেছে হিরোশিমা নাগাশাকির বিস্ফোরক এটমের মতো~ এতোটা তছনছ হইয়া যাইতেছি, যেমনটা হয় নাই টুইনটাওয়ারও মিলু
July 8, 2024 কবিতা মানুষ কেন ঝরণার মতো না এই যে দাঁড়িয়েছো দিগন্তে, আরেকজন উড়ছে কোপেনহেগেনে, স্পষ্টভাবে প্রকৃতি থেকে আলাদা, স্পষ্টত মাঠ-গাছ-জঙ্গলের পৃথক হয়ে গ্যাছো; সকলে দেখছে, ভয় পাচ্ছে- এড়াতে পারছো না সন্দেহের চোখ। মিলু
July 8, 2024 কবিতা মৎসপুত্র একবার আসছিলো বড়ো মাছ, মা মাছ কাটতে কাটতে কষ্টে ভাইঙা পড়তেছিলেন। মাছের শরীরটা ঘামে পিছলাইয়া যাচ্ছিলো, যতোই কাটছিলেন মাছটা হয়ে যাচ্ছিলো বাবার মতোন। মিলু
July 8, 2024 কবিতা তুমি দিয়ে গেলা দুঃখ, নিয়ে গেলা না কিছু তোমার চলে যাওয়া আমারে দুঃখভারাক্রান্ত করে। আমি দুঃখে খাই, দুঃখে ঘুমাই, দুঃখের সাথে ওঠাবসা। দুঃখ চাবাইতে চাবাইতে আমার দাঁতগুলা নড়তে থাকে, দুঃখে আমার চুলগুলা পাকতে থাকে, দুঃখে দুঃখে পঁচতে থাকে প্লীহা। এইভাবে আমি নিষ্পাপ মরে যাই। শুনছি, বেহেশতে দুঃখ আমারে... মিলু
July 8, 2024 কবিতা হারানো আঙুলের শোকসভা স্বজন হারানো ট্রেনের মতো ছাইড়া যাইতেছে জীবন থেইকা- ভিখিরি শিশুর মতো আমিও ছুটতেছি পিছন পিছন, ধরতে পারতেছি না, ঘর ছাড়া পাখিটার মতো তুমিও হারাইয়া যাইতেছো ধানক্ষ্যাতের ওপারে। মিলু