Quazi Iqbal Hasan

Quazi Iqbal Hasan

Active

Author

@quaziiqbalhasan

Member since Sep 2026

১

Posts

০

Followers

০

Upvotes received

০

Sales

About

আমি একজন লেখক-অথবা অন্তত প্রতিদিন নিজেকে লেখক বলে বোঝানোর চেষ্টা করি।

আমি দৃশ্যের মধ্যে আবহ খুঁজি, আবহের মধ্যে মানুষের অনুপস্থিতি, আর সেই অনুপস্থিতির ভেতর এমন একটি গল্পের জগৎ তৈরি করতে চাই-যেখানে বাস্তবতা কখন যে অচেনা হয়ে ওঠে, তা বোঝা যায় না।

প্রচলিতভাবে গল্প বলার প্রতি আমার খুব বেশি আস্থা নেই। একটি গল্প কখনো শব্দে, কখনো নিস্তব্ধতায়, কখনো একটি দরজা বন্ধ হওয়ার শব্দে, আবার কখনো এমন কোনো স্মৃতিতে জন্ম নিতে পারে-যার কথা মানুষ নিজেও আর মনে করতে পারে না।


ফিকশন আমার কাছে শুধু গল্প বলা নয়। বরং পরিচিত পৃথিবীর ভেতর লুকিয়ে থাকা অপরিচিত পৃথিবীটিকে খুঁজে বের করার একটি চেষ্টা।

• ভাবি, এত শতাব্দী ধরে মানুষ কি একই আলোতেই প্রার্থনা করে এসেছে? আলো বদলেছে, মানুষ বদলেছে, নদী কতবার তার নিজের মুখ জলের ভেতর হারিয়ে ফেলেছে- তবু পুরোনো পাথরের সেতুর খিলান জলের ওপর নত হয়ে আছে। যেন সময় নিজেই দুই তীরের মাঝখানে থেমে, মানুষের সমস্ত না-বলা কথা একটি দীর্ঘ প্রার্থনা হয়ে আছে।

Most Read

This author's most-viewed stories

All Posts

১ posts