June 18, 2024 বাংলা সাহিত্য ‘রৌজা’ গীতিকবিতা পর্ব (২০) বাবার কোলে নিরাপদ নয় না মায়ের কোলে আপদহীন আজকের শিশু! এরচে জগতে আর কী হয় সুরক্ষিত স্থান সন্তানসন্ততির বল হে প্রভু? দয়াহীন কেন আজ এমন স্নেহবন্ধনের মাঝ? আদরের চুম্বনে বিষের কাজ কেন ফলপ্রসূ? বল হে প্রভু?। বই আযাহা সুলতান
June 17, 2024 বাংলা সাহিত্য ‘রৌজা’ গীতিকবিতা পর্ব (১৯) আমি জানি না আরাধনা না জানি কোনো প্রার্থনা তুমি তো জানো অন্তরের খবর। আমি বলতে চাই এক বলে ফেলি আরেক আমার বয়ানে নেই যেরযবর। এ জীবনের অর্জন কী শূন্য ছাড়া পাই নে খুঁজি আঁকাজোকা দেখছি অকার্যকর॥ বই আযাহা সুলতান
June 16, 2024 বাংলা সাহিত্য ‘রৌজা’ গীতিকবিতা পর্ব (১৮) স্রষ্টা! তুমি যদি সৃষ্টি কর আমায় না না—আমার কোনো সন্দেহ নাই। তবে? মনে কেন জানি ভাবায় অনেক কথা শুনি তাই॥ এত ভালো দেখালে জগৎ তবু জগতের মনে দ্বিমত, কোথা থেকে আসে ভেবে না পাই— না না—আমার কোনো সন্দেহ নাই॥ বই আযাহা সুলতান
June 15, 2024 বাংলা সাহিত্য ‘রৌজা’ গীতিকবিতা পর্ব (১৭) বিধি, শোনাও না আর ঘাসের কান্না বলতে চেয়েও অনেক কিছু পারি না। করতে চাই না আর শান্তির কলরব সত্যকথা বলার মাঝে দুঃখ হে রব॥ বই আযাহা সুলতান
June 14, 2024 বাংলা সাহিত্য ‘রৌজা’ গীতিকবিতা পর্ব (১৬) ৮০ মা, আমার কপালে লাগাও শুভ্রতিলক মনের সমস্ত কালিমা দূর হোক নিমেষে। মা, আমায় দোয়া কর দিব্য হোক চোখ সব সময় মনিবের পদছায়া দেখে সে॥ বই আযাহা সুলতান